চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের নতুন উপজেলা চন্দ্রগঞ্জের প্রশাসনিক কার্যক্রম ও অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হবে শুক্রবার (২৪ জুলাই)। উদ্বোধন করবেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার সকাল ১১টায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের পাশে চন্দ্রগঞ্জ উপজেলার বটতলী এলাকায় অবস্থিত ওজিফা টাওয়ার ভবনে আনুষ্ঠানিকভাবে উপজেলার কার্যক্রমের উদ্বোধন হবে।

অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

স্থানীয় সরকার বিভাগের গেজেট অনুযায়ী, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে গত ৪ জুন লক্ষ্মীপুর জেলায় 'চন্দ্রগঞ্জ' নামে নতুন উপজেলা গঠন করে সরকারি গেজেট প্রকাশ করা হয়।

নতুন উপজেলার আয়তন ১৩৫ দশমিক ০৮ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৩ লাখ ৪ হাজার ৯১ জন এবং সাক্ষরতার হার ৬৫ দশমিক ২০ শতাংশ। এ উপজেলার সংসদ সদস্য লক্ষ্মীপুর-৩ আসনের এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

গেজেট অনুযায়ী, জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) অনুমোদনের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার আওতাধীন ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে। ইউনিয়নগুলো হলো— বশিকপুর, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চরশাহী, দিঘলী, মান্দারী, উত্তর জয়পুর ও কুশাখালী।

সরকারি গেজেটে বলা হয়েছে, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, জনসংখ্যার চাপ কমানো এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধাপে ধাপে উপজেলার সীমানা নির্ধারণ, প্রশাসনিক কাঠামো গঠন, কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

এছাড়া উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রয়োজনীয় অবকাঠামোও পর্যায়ক্রমে স্থাপন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, নতুন উপজেলা প্রতিষ্ঠার ফলে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। পাশাপাশি জনগণের সরকারি সেবা গ্রহণে সময় ও ব্যয় কমবে এবং প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও সম্প্রসারিত হবে।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, "সদর উপজেলা থেকে পৃথক করে চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত