প্রকাশ : ... | ... | ...

পুলিশকে তথ্য দিয়ে পুরস্কৃত হলেন রায়পুরের গ্রামপুলিশ জাকির


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করায় গ্রামপুলিশ জাকির হোসেনকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে রায়পুর থানা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে তাকে এ পুরস্কার প্রদান করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া। পুরস্কারপ্রাপ্ত জাকির হোসেন রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের ঝাউডুগি গ্রামের বাসিন্দা। তার তথ্যের ভিত্তিতে বিভিন্ন অপরাধ দমনে পুলিশের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে বলে জানা গেছে। পুরস্কার হিসেবে তাকে একটি সম্মাননা ক্রেস্ট ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। এ সময় ওসি শাহীন মিয়া বলেন, ভবিষ্যতে এমন ভালো কাজের স্বীকৃতি আরও বিস্তৃত করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ওসি (তদন্ত) আবদুল মান্নান, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ, কালবেলা প্রতিনিধি মাজেদ হোসেন, এসআই ছোটনসহ উপজেলার ১০টি ইউনিয়নের গ্রামপুলিশ সদস্যরা।