প্রকাশ : ... | ... | ...

সরকার ভুল পথে গেলে বিএনপির পাশাপাশি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে: সারজিস


সংযুক্ত ছবি

সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি নয়, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার লক্ষ্মীপুরে সাংগঠনিক সফরে এসে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, সরকারকে সঠিক পথে রাখতে এবং সরকারের যৌক্তিক সমালোচনা করতে ছায়া মন্ত্রিসভাসহ যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানান। তিনি বলেন, সরকারের ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে যেসব ব্যর্থতা রয়েছে, এনসিপি সেগুলো জনগণের সামনে তুলে ধরছে। বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে সরকারকে প্রশ্ন করা এবং ব্যর্থতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণের সামনে তুলে ধরার কাজ অব্যাহত রাখবে এনসিপি।