প্রকাশ : ... | ... | ...

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুরে গভীর রাতে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের সময় তার গায়ে লক্ষ্মীপুর পৌরসভার পৌর টোলের পোশাক ছিল বলে জানিয়েছে পুলিশ। শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, জাকির সড়কে দাঁড়িয়ে চলন্ত ট্রাক থামিয়ে চালকদের কাছে চাঁদা দাবি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে লক্ষ্মীপুর সদর মডেল পুলিশ স্টেশনে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।