প্রকাশ : ... | ... | ...

এআই দিয়ে এমপি সেলিমের ছবি বিকৃত করে প্রচারের অভিযোগে প্রতিবাদ


সংযুক্ত ছবি

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযুক্তের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের কাছে অভিযোগ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগকারীদের দাবি, ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা-মায়ের কাছে সন্তানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এমন কর্মকাণ্ড থেকে বিরত রাখতে অনুরোধ করা হয়। তবে অভিযোগকারীদের ভাষ্য, পরিবার বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধান না করলে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। একপর্যায়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো মন্তব্যও করেন বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।