বহত্তর নোয়াখালী অঞ্চলের তথা লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান মো. ইকবাল হোসেন শামীম ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে জেলা ও নিজ অঞ্চলের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য পরিচিত এই পুলিশ কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। নতুন দায়িত্বেও তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। ইকবাল হোসেন শামীমের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগকে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা তাঁর নতুন দায়িত্বে সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।