প্রকাশ : ... | ... | ...

লক্ষ্মীপুরে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন


সংযুক্ত ছবি

পর্দা উঠেছে বিশ্বকাপের। বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনার ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচকে ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছেন লক্ষ্মীপুরের আর্জেন্টিনা সমর্থকরা। ১৬ জুন বিকেলে শহরের সামাদ মোড় থেকে শুরু হয় সমর্থকদের মোটরসাইকেল শোডাউন। পরে এটি শহরের প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোডাউনে প্রায় ২০০টি মোটরসাইকেল ও প্রায় ৫০০ জন সমর্থক অংশ নেন বলে জানা গেছে। এ সময় তারা আর্জেন্টিনার সমর্থনে নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে বিভিন্ন স্লোগানও দেন সমর্থকরা। এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।