প্রকাশ : ... | ... | ...

স্বচ্ছতার নজির: খাল পুনঃখনন শেষে ৩৮ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন রামগঞ্জ ইউএনও


সংযুক্ত ছবি

কাজী আতিকুর রহমান উপজেলা নির্বাহী অফিসার

সরকারি অর্থের সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান। উপজেলার একটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার ৯১০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরিতোষ কুমার বিশ্বাস। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ৬ নম্বর লামচর ইউনিয়নের ‘দাসপাড়া-শ্যামগঞ্জ খাল পুনঃখনন প্রকল্প’ বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপ…