এইচএসসি পরীক্ষা স্থগিত না করার আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে এবার ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’। মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ খোলেন দেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ জুলাই) ‘We are not insulted, We are awakened’ (আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগানে খোলা এই পেজটিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, বিকাল ৬টা পর্যন্ত ১ হাজার ৭০০ জন ফলোয়ার যুক্ত হয়েছেন। টানা ভারী বৃষ্টিপাত ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কটাক্ষ করে ছড়িয়ে পড়া অডিওর প্রতিবাদ হিসেবেই অভিনব এই পেজটি খোলা হয়েছে। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার তরুণদের ‘ককরোচ’ বা ‘পরজীবী’ বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে ওঠে। যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া সেই অনলাইন আন্দোলনটি পরবর্তীতে ভারতের লাখ লাখ তরুণের বেকারত্ব, প্রশ্নফাঁস ও নিয়োগের অনিয়ম বিরোধী বাস্তব আন্দোলনের রূপ নেয়।
ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকহারে বাংলাদেশি মুসলমানদের বহিষ্কারের ঘটনা ঘটেছে। রাজ্যটিতে বাংলাদেশি মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এ প্রবণতা ব্যাপক হারে বেড়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষয়তায় আসার পর রাজ্য সরকার ‘ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্টৎ’ তথা ‘সনাক্ত, তালিকা থেকে বাদ এবং বহিষ্কার’ নীতি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রতিনিয়ত...
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বস্তিতে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। বুধবার (১০ জুন) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ডের একটি বস্তিতে হামলা হয়েছে। এতে আরও নয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্লিভল্যান্ডের একটি পেট্রোল স্টেশনের কাছে একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনেরও বেশি সন্দেহভাজনকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে...
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলটরা সুস্থ আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৯ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, দুর্ঘটনায় কবলিত পাইলরা ভালো আছেন। আমরা এ বিষয়ে কাল একটি রিপোর্ট প্রকাশ করব। এর আগে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, হেলিকপ্টারে দুজন ক্রু ছিলেন। তাদের ন...
ইরান-ইসরায়েলের হামলা-পাল্টা হামলা ঘিরে সৃষ্ট উত্তেজনার মাঝে ওমান উপকূলে ‘ম্যারিভেক্স’ নামের একটি বিদেশি পতাকাবাহী তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ওই ট্যাংকারে আকস্মিকভাবে আগুন ধরে যায়। ট্যাংকারটিতে ২৪ জন ভারতীয় নাবিক রয়েছেন। মাদাগাস্কারের পতাকাবাহী ওই ট্যাংকারে কোনও কার্গো ছিল না এবং ক্রু সদস্যদের সবাই নিরাপদ রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস বলেছে, ‘‘ভারতীয় নাবিকবাহী একটি জাহাজের দুর্ঘটনার...
৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল। গতকাল স্থানীয় সময় রাত ১০টার দিকে হিমালয় পার্বত্য অঞ্চলের এই রাজ্যের কাঙরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী এলাকায় ঘটে এই ভূমিকম্প। যে এলাকায় ভূমিকম্প হয়েছে, সেটি থেকে হিমাচলের রাজধানী ধর্মশালার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ভারতের আবহাওয়া দপ্তরের অধীন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পের এপিসেন্টার বা উৎপত্তিস্থল কাংরা-চাম্বা জেলার সীমান্তবর্তী ধার গোদোই এলাকায় বলে...