লক্ষ্মীপুরে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর অপারেশন থিয়েটার পরিচালনা এবং অনুমোদিত ২০টি বেডের পরিবর্তে ৩০টি বেড পরিচালনার দায়ে সিটি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকায় পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারকে ২০ হাজার টাকা, লাইসেন্স ও বাণিজ্যিক বিদ্যুৎ মিটার না থাকায় আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারকে ৫ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না করায় ডা. আউয়াল শিশু সার্জারি সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে রয়েল মেডিক্যাল সার্ভিসেস বন্ধ করে কর্তৃপক্ষ সেখান থেকে চলে যায় বলে জানা গেছে। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা এবং জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লাইসেন্স, স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। কোথাও অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুরের রায়পুর ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বর্ডার বাজার এলাকায় সড়কের তোরণের নিচেই দীর্ঘ ৮ বছর ধরে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। এতে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে তীব্র দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক সড়কের বর্ডার বাজার এলাকায় দুই জেলার সীমানায় একটি তোরণ রয়েছে। ফরিদগঞ্জ থেকে রায়পুরে প্রবেশের সময় তোরণে লেখা থাকে ‘স্বাগত রায়পুর উপজেলা’, আর রায়পুর থেকে ফরিদগঞ্জে যাওয়ার সময় দেখা যায় ‘ধন্যবাদ রায়পুর উপজেলা’। অথচ এই স...
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. বাবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরো ৪৮ ঘণ্টা সময় পেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল। রোবরার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ঢাকা পোস্টকে সময় বাড়ানোর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে তাদের আরো ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।আগামী ৯ জুন বিকেল ৫টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে হবে। শুক্র ও শনিবার বন্ধের দিন থাকায় হাসপাতালের পরিচালক বক্তব্য দিতে পারেননি। ত...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১১ জন। শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১৯ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ৫০৩ জন।...
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন লাইসেন্স বাতিল হবে না স্বাস্থ্য অধিদপ্তরকে সেই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। আইনজীবীকে সামনে রেখে স্বশরীরে জবাব দিতে চায় হাসপাতালটি। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চিঠি দিয়েছে তারা। আদ্-দ্বীন কর্তৃপক্ষ থেকে ৪৮ ঘণ্টার সময় বৃদ্ধির আবেদনের চিঠিটি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, নির্ধ...