রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সী মো. সেলিম হোসেন নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রতিদিনের মতো নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় একই এলাকার বাসিন্দা মো. সেলিম হোসেন তাকে ফুসলিয়ে একটি ভবনের ছাদে নিয়ে যান এবং যৌন নির্যাতন চালান। ঘটনার সময় পাশের বাড়ির এক নারী বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে অভিযুক্ত সেলিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা আফসানা জান্নাত বাদী হয়ে রামগঞ্জ থানায় শিশু যৌন নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই শনিবার সন্ধ্যা ৬টার দিকে রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাবর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

$post['title']

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

$post['title']

এমপির বিভ্রান্তিকর ছবি প্রচারের প্রতিবাদে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

$post['title']

লক্ষ্মীপুর টিভির সংবাদের পর ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক: এমপি সেলিমের ছবি এআই সম্পাদিত

$post['title']

রামগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা কারুল বি.এস.সি গ্রেপ্তার

$post['title']

এমপি শাহাদাত হোসেন সেলিমকে জড়িয়ে ছড়ানো ছবি আংশিক এআই সম্পাদিত: ডিসমিসল্যাব