শিক্ষা থেকে ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনার চরাঞ্চলের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০ অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও সামগ্রী তুলে দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। এ সময় শিক্ষা কর্মকর্তা মঈনুল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ও চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে মূলত শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারের সন্তানরা পড়াশোনা করে। অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি পরিবারের আর্থিক সহায়তায় বিভিন্ন কাজে যুক্ত। কেউ চা বিক্রি করে, আবার কেউ দিনমজুরি করে পরিবারের জীবিকা নির্বাহে সহযোগিতা করে। আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থীর স্কুল ড্রেস তৈরি করার সামর্থ্য ছিল না। ফলে তারা বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়ত। এসব শিক্ষার্থীকে বিদ্যালয়ে ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়মিত বাড়ি বাড়ি যেতে হতো। সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ইউএনও মেহেদী হাসান কাউছার শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি লক্ষ্য করেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে ৭০০ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্কুল ড্রেস পেয়ে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আজিম, শওকত, নয়ন ও আফরোজা আক্তার বলে, ‘এতদিন আমরা ইউনিফর্ম ছাড়া স্কুলে এসেছি। আজ স্কুল ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। এখন থেকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব।’ একই শ্রেণির শিক্ষার্থী মাহিয়া বলে, ‘আমরা স্কুল ড্রেস পেয়ে অনেক খুশি। আগে অন্য স্কুলের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেখে খারাপ লাগত। এখন আমরাও ইউনিফর্ম পরে স্কুলে আসতে পারব। এতে পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে গেছে।’ চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন, ‘কিছুদিন আগে ইউএনও আমাদের বিদ্যালয়গুলো পরিদর্শনে এসে শিক্ষার্থীদের ইউনিফর্ম না থাকার বিষয়টি দেখেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।’ ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, ‘আর্থিক সংকটের কারণে কোনো শিশুর শিক্ষা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন। তিনি সেই স্বপ্নের মধ্যে থাকতে চান না, বরং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান। তাঁর সেই তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি থেকে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, সরকারের মেয়াদ মাত্র ছয় মাস হয়েছে। এত অল্প সময়ে সব কাজ শেষ করা সম্ভব নয়। এটা বিরোধী দলের বোঝা উচিত। ছয় মাসের মাথায় তাঁরা লং মার্চ করবেন—এটা কোনো সমাধান নয়। আমরা ফটোসেশন বা ফটোশোর...
মেধা, সাফল্য ও স্বপ্নের মিলনমেলায় পরিণত হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি। এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী, একাডেমির প্রাক্তন কৃতী শিক্ষার্থী এবং ভালো ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে একাডেমির হলরুমে আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট পরিচালিত ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ও একাডেমির প্রতিষ...
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীসংলগ্ন চরকাচিয়া গ্রামের খেয়াঘাট এলাকায় মানুষের চলাচলের জন্য নির্মিত কাঠের সাঁকো রাতের আঁধারে কেটে ও ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েক হাজার কৃষক, দিনমজুর ও স্থানীয় বাসিন্দার চলাচল ব্যাহত হচ্ছে। চরম দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলের বাসিন্দা, মোটরসাইকেল, মিশুক ও অটোরিকশাচালকসহ পথচারীরা। সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিল্লাল বেপারী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উত্তর চরবংশী ইউনিয়নের হাজিমারা আশ্রয়কেন্দ্রের ওপর দিয়ে ব...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর থাকলেও জ্বালানি (ডিজেল) বরাদ্দ না থাকায় তা চালানো যাচ্ছে না। ফলে বিদ্যুৎ চলে গেলেই বন্ধ হয়ে যাচ্ছে এক্স-রে, প্যাথলজি পরীক্ষা ও নেবুলাইজারের মতো গুরুত্বপূর্ণ সেবা। এতে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেকে প্রয়োজনীয় পরীক্ষা না করিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন। সোমবার (৩১ আগস্ট) সকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন কক্...
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রোববার সকালে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে দুটি ট্রলারে অর্ধশতাধিক লোক মেঘা চরের একটি অংশ দখলের উদ্দেশ্যে যায় বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা চরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কৃষকদের একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে সেখানে অবস্থান নেয়। বাধার আশঙ্কায় কাদেরের নেতৃত্বাধীন লোকজন ট্রলার থেকে চরে নামেননি। সকাল থেকে...