তৃতীয় বিয়ের খবর পেয়ে দুই বছরের সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে হাজির হয়েছেন দ্বিতীয় স্ত্রী জিহান আক্তার। অভিযোগ, তাঁর আসার খবর পেয়ে স্বামী রাজু ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এদিকে রাজুর মা সামনের দরজায় খিল দিয়ে দেওয়ায় ঘরে ঢুকতে পারেননি জিহান। পরে সন্তানকে নিয়ে কয়েক ঘণ্টা উঠানে অপেক্ষা করে ফিরে যান তিনি। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিয়ার বাপের পুরাতন বাড়িতে। জিহান আক্তার জানান, প্রায় পাঁচ বছর ধরে রাজুর সঙ্গে ঢাকায় ভাড়া বাসায় সংসার করছিলেন তিনি। তাঁদের দুই বছরের একটি ছেলে রয়েছে। তবে গত ছয় মাস ধরে রাজু তাঁর সঙ্গে যোগাযোগ ও খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন। স্বামীর কোনো খোঁজ না পেয়ে গত ৮ আগস্ট দুই বছরের সন্তানকে নিয়ে রাজুর বাড়িতে যান জিহান। সেখানে গিয়ে জানতে পারেন, রাজু এরই মধ্যে তৃতীয় বিয়ে করেছেন। জিহানের অভিযোগ, তিনি বাড়িতে আসার খবর পেয়ে রাজু ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। অন্যদিকে রাজুর মা সামনের দরজায় খিল দিয়ে দেন। ফলে ঘরে প্রবেশ করতে না পেরে সন্তানকে নিয়ে কয়েক ঘণ্টা বাড়ির উঠানে অপেক্ষা করেন জিহান। পরে বাধ্য হয়ে সেখান থেকে ফিরে যান তিনি। স্থানীয়দের ভাষ্য, রাজু এর আগে আরও দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে রেখে তিনি প্রবাসে যান। প্রবাসে থাকা অবস্থায় জিহানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস পর দেশে ফিরে রাজু প্রথম স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন এবং জিহানকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন বাড়িতে থাকার পর রাজু জিহানকে নিয়ে ঢাকায় বাসা ভাড়া নেন। সেখানে তাঁরা প্রায় পাঁচ বছর বসবাস করেন। এর মধ্যে কিছুদিন আগে রাজু বাড়িতে এসে আবার বিয়ে করেন বলে অভিযোগ জিহানের। এ বিষয়ে রাজুর পরিবারের কোনো সদস্য বক্তব্য দিতে রাজি হননি। অভিযোগের বিষয়ে রাজুর বক্তব্যও পাওয়া যায়নি।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ। শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হারুন অর রশ...
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৫৬টি প্লেয়িং কার্ড ও নগদ ১৭ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ত্রিপলও উদ্ধার করা হয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর উভূতি এলাকায় একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আমিনের ওই পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কম...
নির্মাণকাজে দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে আটকে থাকা লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবনের নির্মাণকাজ অবশেষে প্রায় আট বছর পর আবার শুরু হয়েছে। বুধবার (৭ আগস্ট) ভবনটির নির্মাণকাজ পুনরায় শুরু করা হয়। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য নয়তলা ভবনটির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কয়েক বছর ধরে তা পড়ে ছিল অসম্পূর্ণ। ফলে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। এতে জেলার বিপুলসংখ্যক ম...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের চরপাতা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে অতিথিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হ...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই নেতা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করায় তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্তের পরিবার অভিযোগ অস্বীকার করে বলছে, তার ছেলে মাদকসংশ্লিষ্ট নন। এ ঘটনায় দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিব বাদী হয়ে আবু হুরাইরা সাজিদকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) মামলাটি দায়ের করা হয়। এর আগে বুধব...