ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবকে বদলি করা হয়েছে। রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আফসার উদ্দিনকে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে এবং রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ আলমকে রায়পুর উপজেলার ৯ নম্বর দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। দুই সচিবের বিরুদ্ধেই নাগরিক সেবা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে অতিরিক্ত অর্থ বা কমিশন নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে আফসার উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। আর মাসুদ আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। এর পরপরই তাঁকে রায়পুরে বদলির আদেশ দেওয়া হয়। একই ধরনের অভিযোগে দুই সচিবকে পরস্পরের উপজেলায় বদলি করার বিষয়টি স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি করেছে। তবে বদলির আদেশে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো উল্লেখ নেই। প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়নি যে অভিযোগের কারণেই তাঁদের বদলি করা হয়েছে। দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে দুই দিনে দুই দফা বদলি আফসারের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আফসার উদ্দিনকে মঙ্গলবার প্রথমে কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদে বদলি করা হয়। এর দুই দিন পর বৃহস্পতিবার তাঁকে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে বদলি করা হয়। আফসার উদ্দিনের বিরুদ্ধে জন্মনিবন্ধনসহ বিভিন্ন সরকারি সেবায় অতিরিক্ত টাকা নেওয়া এবং বিভিন্ন বরাদ্দ ও সেবায় কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যদের অভিযোগ, জন্মনিবন্ধন, মাতৃত্বকালীন ভাতা, জেলেদের বরাদ্দের চাল, গ্রাম পুলিশের ট্যাক্স, ইউপি সদস্যদের সম্মানী এবং সরকারি বরাদ্দের অর্থের ক্ষেত্রেও অতিরিক্ত টাকা বা কমিশন নেওয়া হয়েছে। এ ছাড়া ‘শূন্য বয়সের বাচ্চা’ দেখিয়ে জন্মনিবন্ধন করানোর অভিযোগও করেন কয়েকজন জনপ্রতিনিধি। এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসন তদন্ত শুরু করে। তদন্ত চলমান থাকার মধ্যেই তাঁকে বদলি করা হলো। স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মিজানুর রহমানের সই করা অফিস আদেশে বৃহস্পতিবার আফসার উদ্দিনকে রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে বদলির বিষয়টি জানানো হয়। দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ বলেন, ‘কীভাবে সচিবের বদলি হয়েছে, তা আমার জানা নেই। তবে তাঁর বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। সেসব অভিযোগের তদন্ত চলছে।’ তদন্ত চলমান অবস্থায় বদলির বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, ‘এটা অফিসিয়াল প্রসিডিউরের অংশ।...
২০২৪ সালের ৫ আগস্ট। দুপুর গড়াতেই খবর ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর গণভবনে নেই। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ তখন গণভবনমুখী। সড়কে সড়কে মানুষের ঢল, কোথাও উল্লাস, কোথাও অনিশ্চয়তা, কোথাও আবার সংঘর্ষের আশঙ্কা। তবে সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণার পর ইন্টারনেট সংযোগ ফিরতেই সর্বসাধারণেরর কাছে স্পষ্ট হয়ে যায়, টানা প্রায় সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রব...
বিয়েতে ‘আনন্দ-ফুর্তির’ নামে অতিরিক্ত খরচ করা হয় বলে দাবি করেছেন সংসদ সদস্য লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম। বিয়েতে অতিথি ১০০ জনের বেশি হলে প্রতি জনে ১০০০ টাকা ট্যাক্স নির্ধারণের প্রস্তাব দেন তিনি। তাঁর দাবি, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে। শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট ২০২৬-২৭ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মো...
বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত সরকার। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকাস্থ ভারতীয় মিশনের দায়িত্ব নেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে ভারতীয় ভিসা সেন্টারে এসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের...
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল পৌনে তিনটার দিতে তাকে বহকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়শিয়ার উদ্দেশে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফর...
আফরা ইবনাত ইকরা আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ তথ্যটি নিশ্চিত করেছেন। অভিনেতার জামিন আবেদনে উল্লেখ কর...