লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্ধোধন করা হয়েছে। আগামি ৫দিন ব্যাপী এ খেলায় অংশগ্রহন করবেন ১০টি দল। শুক্রবার বিকাল ৪টার সময় (২৪ জুলাই) সদর পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের স্কুল মাঠ স্পোটিং ক্লাবের আয়োজনে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এখেলার উদ্ধোধন করেন লক্ষ্মীপুর জজ আদালতের এপিপি অ্যাডঃ আবদুল আহাদ শাকিল। পেয়ারাপুর স্পুটিং ক্লাব ও মিয়া রাস্তা মাথা একাদশ দলের মধ্যকার খেলা শুরু হয় টুর্নামেন্ট। খেলা পরিচালনা করেন- সদর পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আকবর হসেন রিংকু, রাতুল হাসান রাজ, রাব্বি হোসেন এ্যানি ও জিহান হাওলাদার। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানার আপ দলের হাতে ৭ হাজার টাকার চেক তুলে দেয়া হবে। এ সময় সদর পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মাস্টারের সভাপতিত্বে রায়পুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক তাবারক হোসেন আজাদ, শিক্ষানবিস আইনজীবী সোহানুর রহমান, সদর পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের বিএনপি নেতা মিজানুর রহমান পলাশ, রিয়াজ পাটোয়ারী রাজু, আলমগীর হোসেন, এসএম তারেক মোল্লা ও ধারা ভাষ্যকার রাকিব হোসেন প্রমুখ।
পর্দা উঠেছে বিশ্বকাপের। বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনার ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচকে ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছেন লক্ষ্মীপুরের আর্জেন্টিনা সমর্থকরা। ১৬ জুন বিকেলে শহরের সামাদ মোড় থেকে শুরু হয় সমর্থকদের মোটরসাইকেল শোডাউন। পরে এটি শহরের প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোডাউনে প্রায় ২০০টি মোটরসাইকেল ও প্রায় ৫০০ জন সমর্থক অংশ নেন বলে জানা গেছে। এ সময় তারা আর্জেন্টিনার সমর্থনে নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। পাশাপাশি ব্রাজিলের বিপক্ষে বি...
বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি ১৮ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামালকে। দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে অফিশিয়ালি নিশ্চিত করেছেন, এই ফরোয়ার্ড আজ বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন এবং পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে মাঠের নামবেন। একই কারণে আরেক তারকা উইঙ্গার নিকো উইলিয়ামসকেও শুরুর একাদশের বাইরে রাখা হয়েছে। গত এপ্রিল মাস থেকে হ্যামস্ট্রিং ও কুঁচকির ইনজুরিতে ভুগছিলেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকের ম্যাচ এবং স্পেনের বিশ্বকাপ প্রীতি ম্যাচগুলোও তিনি...
বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই লুকিয়ে থাকে একেকটি গল্প। তিউনিসিয়ার বিপক্ষে সুইডেনের ৫-১ গোলে জয়ের ম্যাচেও তেমন একটি গল্প আছে, যা তৈরি করলেন ম্যাচের প্রথম গোলদাতা ইয়াসিন আয়ারি। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড সুইডেনের হয়ে বিশ্বকাপে অভিষেকেই দলের প্রথম গোল করেছেন। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে গোল করেও উদযাপন করলেন একেবারে সাদামাটা, যা আলোচিত হয়েছে। এদিন সুইডেনের বিপক্ষে পাঁচ গোলের দুটি করেছেন আয়ারি। ম্যাচের সপ্তম মিনিটে সর্বশক্তি দিয়ে নেওয়া ভলিতে তিউনিসিয়ার জালে বল ঠেলে দেন তিনি। এই নতুন চেহারার ম...
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বিশ্বমঞ্চে খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামার আগে আজ সোমবার বিকেলে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে হাজির হচ্ছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। স্কালোনির সাথে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার একজন খেলোয়াড় উপস্থিত থাকবেন, যার নাম এখনো গোপন রাখা হয়েছে। তবে ফুটবল মহলে জোর গুঞ্জন, আজ কোচের পাশে বসতে পারেন খোদ অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প...
অনূর্ধ্ব-১৯ দল থেকেই সরাসরি হাই-পারফর্মম্যান্স বিভাগের হয়ে খেলার সুযোগ পেতেন ক্রিকেটাররা। তবে এর মাঝামাঝি অনূর্ধ্ব ২৩ নামে নতুন আরেকটি বিভাগ করতে যাচ্ছে বিসিবি। আসন্ন বিসিবি নির্বাচনের পরই চূড়ান্তভাবে শুরু হতে যাচ্ছে এই বিভাগের কাজ। বয়সভিত্তিক এই বিভাগটিতে থাকবে নির্দিষ্ট বয়সের সীমারেখা। মূলত ১৯ থেকে ২৩ বছর পর্যন্ত পারফর্ম করা ক্রিকেটার থাকবেন এখানে। আর এই বিভাগের জন্য কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। গেম ডেভলেপমেন্ট কমিটির অধীনে থাকবে এই বিভাগটি। প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকবেন...