অনুসন্ধান

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

শিক্ষা থেকে ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনার চরাঞ্চলের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০ অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও সামগ্রী তুলে দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। এ সময় শিক্ষা কর্মকর্তা মঈনুল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ও চারটি...

লক্ষ্মীপুর

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরের রায়পুরে শাহী হোটেল দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রায়পুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক। পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন—রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সল হোসেন ওরফে শাহরিয়া...

লক্ষ্মীপুর

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আবু সিদ্দিক পাটোয়ারী, তাঁর ৮ বছরের নাতি পিয়াস ও ৬ বছরের নাতনি পপি আক্তার। স্থানীয়রা জানান, দুপুরে আবু সিদ্দিক দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেওয়ার পর আর উঠে আসেননি। পরে দাদাকে খুঁজতে পানিতে নামে পিয়াস ও পপি। তারাও পানিতে ডুবে যায়। ঘটনার প্রায়...

লক্ষ্মীপুর

০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

‘এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল’—বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালির আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গত ছয় মাসে বিরোধী দল একদিনও আন্দোলন থেকে বিরত থাকেনি। তারা বিভিন্ন সময় হুঙ্কার দিয়েছে। এনসিপি ও জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, লং মার্চে দেওয়া বক্তব্যের সঙ্গে ফ্যাসিস্...

রাজনীতি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

‘১৬ বছর ধরে ছোট্ট দুটি টিনের ঘরে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে। ভালো টয়লেট নেই, খেলার মাঠও নেই। ঝড়-বৃষ্টি হলে আতঙ্কে থাকতে হয়। তখন অনেক সময় ছুটি হয়ে যায়। নতুন ভবনের কাজ চলছে দুই বছর ধরে। দ্রুত কাজ শেষ করতে ইউএনও স্যার ও শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ঠিকাদারকে বললে আমাদের উপকার হতো।’ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সায়মা ও খুকিসহ কয়েকজন শিক্ষার্থী এসব কথা বলে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মেঘনা নদীসংল...

শিক্ষা

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন। তিনি সেই স্বপ্নের মধ্যে থাকতে চান না, বরং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান। তাঁর সেই তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি থেকে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এরই মধ্যে কাজ শুরু হয়েছে। তিনি বলেন, সরকারের মেয়াদ মাত্র ছয় মাস হয়েছে। এত অল্প সময়ে সব কাজ শেষ করা সম্ভব নয়। এটা বিরোধী দলের বোঝা উচিত। ছয় মাসের মাথায় তাঁরা লং মার্চ করবেন—এটা কোনো সমাধান নয়। আমরা ফটোসেশন বা ফটোশোর...

রাজনীতি

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবকে বদলি করা হয়েছে। রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব আফসার উদ্দিনকে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে এবং রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ আলমকে রায়পুর উপজেলার ৯ নম্বর দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। দুই সচিবের বিরুদ্ধেই নাগরিক সেবা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে অতিরিক্ত অর্থ বা কমিশন নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এর...

জাতীয়

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মেধা, সাফল্য ও স্বপ্নের মিলনমেলায় পরিণত হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জের ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি। এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী, একাডেমির প্রাক্তন কৃতী শিক্ষার্থী এবং ভালো ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে একাডেমির হলরুমে আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট পরিচালিত ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ও একাডেমির প্রতিষ...

শিক্ষা

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আফসার উদ্দিনকে দুই দিনে দুই দফা বদলি করা হয়েছে। মঙ্গলবার তাকে রায়পুরের ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ থেকে কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদে বদলি করা হয়। এর দুই দিন পর বৃহস্পতিবার তাকে রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছে। আফসার উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সরকারি সেবায় কমিশন নেওয়া, জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রক...

রামগঞ্জ

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আফসার উদ্দিনকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সেবায় কমিশন নেওয়া, জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ থেকে কমলনগর উপজেলার ৫ নম্বর চর ফলকন ইউনিয়ন পরিষদে বদলি করা হয়। রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ এর আগে গত ১৮ আগস্ট সচিবের বিরুদ্ধে ঘুষ ও কমিশন নেওয়ার অভিযোগ নিয়ে সংবাদ...

কমলনগর

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন