লক্ষ্মীপুরে ৬ বালুর গদিতে হামলা-লুটপাট, জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদা দাবির পর হামলা চালানোর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদল।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রোববার সন্ধ্যায় ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে একে একে ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর করা হয় এবং ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে যাওয়া হয়। হামলাকারীরা ছাত্রদলের নেতাকর্মী বলে দাবি করেন তাঁরা। এর আগে চাঁদা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, “স্বার্থসংশ্লিষ্ট কারণে কেউ ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। তবে এ ঘটনায় আমাদের কেউ জড়িত নয়।”

সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “অপরাধী যে-ই হোক, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।”

 

বিষয়:

১

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা

২

থানায় অভিযোগ করায় দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

৩

রায়পুরে চার লাখ মানুষের সেবায় চিকিৎসক ৮ জন, ৪ বছর ধরে বন্ধ অস্ত্রোপচার

৪

লক্ষ্মীপুরে ৬ বালুর গদিতে হামলা-লুটপাট, জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

৫

রায়পুরে ২০ বছরেও মেলেনি নতুন ভবন, ঝুঁকি নিয়ে ক্লাস করছে পাঁচ শতাধিক শিশু

৬

মা ঘরে ঘুমিয়ে, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৭

রায়পুর ক্লাব লিমিটেডের উদ্বোধন, মডেল উপজেলা গড়ার প্রত্যয় এমপি আবুল খায়ের ভুঁইয়ার

৮

প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে স্বৈরাচার সরকার: পানিসম্পদমন্ত্রী

৯

লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা

১০

লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

রায়পুর সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন চিকিৎসক-রোগীরা

১২

রায়পুরে ৫ হাজার ৯৮২ জেলে এখনো পাননি খাদ্যসহায়তা, প্রশাসক-সংকটে বিতরণে জটিলতা

১৩

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

১৪

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

১৫

রায়পুরের মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত