গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পেতে যাচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ। দ্রুত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ইউনিয়নটি এ স্বীকৃতি অর্জন করেছে।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গ্রাম আদালতের সভাপতি নয়ন বেগমের আন্তরিক প্রচেষ্টায় এ পর্যন্ত গ্রাম আদালতে দায়ের হওয়া ২১২টি মামলার মধ্যে ১৭৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে গড়ে ৫ থেকে ৬টি মামলা নিষ্পত্তি হচ্ছে।

আবেদনকারী ও প্রতিবাদী পক্ষের প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এবং গ্রাম আদালতের সভাপতির উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে। কোনো ধরনের খরচ ছাড়াই স্বল্প সময়ে পারিবারিক, সামাজিক ও ক্ষুদ্র বিরোধের সমাধান হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইউনিয়নের সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীরা।

গ্রাম আদালতের সুবিধাভোগীরা জানান, প্রচলিত আদালতের তুলনায় দ্রুত, সহজ ও বিনা খরচে বিচার পাওয়ায় তাদের সময় ও অর্থ—উভয়ই সাশ্রয় হচ্ছে।

ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও গ্রাম আদালতের সভাপতি নয়ন বেগম বলেন, সকল পক্ষের উপস্থিতিতে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা হচ্ছে। চন্দ্রগঞ্জ উপজেলা আলাদা হওয়ার আগ পর্যন্ত সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ইউনিয়ন এগিয়ে রয়েছে। এ অর্জনের স্বীকৃতি হিসেবে আগামী মাসে উপজেলা পরিষদ থেকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে।

সুবিধাভোগীরা জানান, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও সহজে ন্যায়বিচার পাওয়ায় তারা সন্তুষ্ট।

স্থানীয়দের প্রত্যাশা, গ্রাম আদালতের এ কার্যক্রম আরও গতিশীল হলে ইউনিয়ন পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আদালতমুখী মামলার সংখ্যা আরও কমে আসবে।

 

বিষয়:

১

লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা

২

লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

৩

রায়পুর সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন চিকিৎসক-রোগীরা

৪

রায়পুরে ৫ হাজার ৯৮২ জেলে এখনো পাননি খাদ্যসহায়তা, প্রশাসক-সংকটে বিতরণে জটিলতা

৫

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

৬

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

৭

রায়পুরের মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

৮

লক্ষ্মীপুরে মাদরাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

৯

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

১০

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১১

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

১২

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

১৩

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

১৪

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

১৫

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত