সাম্প্রতিক সময়ে হোটেলের রুমে গোপন ক্যামেরা রেখে অসাধু চক্র মানুষকে ব্ল্যাকমেইল করছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অভিনব কায়দা ব্যবহার করছে এসব অপরাধীরা। আপনার সঙ্গে বড় বিপদ ঘটার আগে সতর্ক হোন। হোটেলের রুমে ক্যামেরা লুকানো আছে কিনা কীভাবে বুঝবেন? লুকোনো ক্যামেরা খুঁজে পাওয়ার উপায় রুমের সব আলো বন্ধ করে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করুন। গোপন ক্যামেরায় প্রতিফলিত আলো দেখে সনাক্ত করে ফেলুন লুকানো ক্যামেরাটি। মোবাইলের ক্যামেরা অন করে যদি দেখেন কোনও আলোর বিন্দু। তাহলে বুঝবেন সেখানেই রয়েছে গোপন ক্যামেরা। তবে ইদানিং অনেক প্রতারক ব্লুটুথ এর মাধ্যমে গোপন ক্যামেরা চালায়। আপনার মোবাইলের ব্লুটুথ অন করে কাছাকাছি কী কী ডিভাইস আছে পরীক্ষা করুন। অনেক সময় প্রতারকরা আয়নার পেছনে লুকিয়ে রাখে গোপন ক্যামেরা। সেই ক্যামেরা পরীক্ষা করার একটি পদ্ধতি আছে। আয়নার উপর চেপে ধরুন আপনার হাতের আঙুল। আঙুল ও আঙুলের প্রতিফলনের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে ভালো করে পরীক্ষা করে দেখুন কেননা সেখানে থাকতে পারে গোপন ক্যামেরা।
ইউটিউবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওর সংখ্যা দ্রুত বাড়ছে। এর মধ্যে অনেক ভিডিও এতটাই বাস্তবধর্মী যে সাধারণ দর্শকের পক্ষে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে নতুন উদ্যোগ নিয়েছে ইউটিউব। এখন থেকে এআই দিয়ে তৈরি বা পরিবর্তন করা ভিডিওতে আরও স্পষ্টভাবে লেবেল দেখাবে প্ল্যাটফর্মটি। শুধু নির্মাতার তথ্যের ওপর নির্ভর করবে না। প্রয়োজনে ইউটিউব নিজেই ভিডিও বিশ্লেষণ করে এআই ব্যবহারের বিষয়টি শনাক্ত করবে। এর আগে কোনো ভিডিওতে এআই ব্যবহার করা হলে নির্মাতাদের সেটি উল্লে...
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও সহজ করতে নতুন সহকারী উন্মোচন করেছে মাইক্রোসফট। ‘স্কাউট’ নামের এই এআই সহকারী ব্যবহারকারীর কাজের ধরন শিখে সময়ের সঙ্গে আরও দক্ষ হয়ে উঠবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাইক্রোসফটের ভাষ্য, স্কাউট হবে সব সময় সক্রিয় একটি এআই সহকারী। এটি ব্যবহারকারীর পছন্দ, অভ্যাস ও কাজের ধরন মনে রাখতে পারবে। ফলে নিয়মিত ব্যবহারে এটি আরও ব্যক্তিগত ও কার্যকর সহকারী হিসেবে কাজ করবে। ব্যবহারকারীরা নিজেদের স...
নিরাপত্তা ত্রুটি প্রকাশ করায় এক স্বাধীন গবেষককে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। বিষয়টি নিয়ে প্রযুক্তি অঙ্গনে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি ‘নাইটমেয়ার ইক্লিপস’ নামে পরিচিত এক গবেষক মাইক্রোসফটের কয়েকটি নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দেখান, কীভাবে এসব ত্রুটি কাজে লাগানো যেতে পারে। ত্রুটিগুলোর মধ্যে ছিল কম্পিউটারের সুরক্ষা ব্যবস্থা ও তথ্য সুরক্ষার কিছু গুরুত্বপূর্ণ সুবিধার দুর্বলতা। মাইক্রোসফটের অভিযোগ, গবেষক আগে থেকে প্র...