নিরাপত্তা ত্রুটি প্রকাশ করায় গবেষককে হুমকি, সমালোচনায় মাইক্রোসফট

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

নিরাপত্তা ত্রুটি প্রকাশ করায় এক স্বাধীন গবেষককে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। বিষয়টি নিয়ে প্রযুক্তি অঙ্গনে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। 

সম্প্রতি ‘নাইটমেয়ার ইক্লিপস’ নামে পরিচিত এক গবেষক মাইক্রোসফটের কয়েকটি নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দেখান, কীভাবে এসব ত্রুটি কাজে লাগানো যেতে পারে। ত্রুটিগুলোর মধ্যে ছিল কম্পিউটারের সুরক্ষা ব্যবস্থা ও তথ্য সুরক্ষার কিছু গুরুত্বপূর্ণ সুবিধার দুর্বলতা।

মাইক্রোসফটের অভিযোগ, গবেষক আগে থেকে প্রতিষ্ঠানটিকে এসব ত্রুটির বিষয়ে জানাননি। ত্রুটিগুলো ঠিক করার সুযোগ পাওয়ার আগেই সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়েছে। এতে সাইবার অপরাধীরা সুযোগ পেতে পারে বলে দাবি প্রতিষ্ঠানটির।

মাইক্রোসফট জানায়, তাদের ডিজিটাল অপরাধ দমন বিভাগ এ ধরনের ঘটনায় ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও নেওয়া হবে।

তবে গবেষক নাইটমেয়ার ইক্লিপসের বক্তব্য ভিন্ন। তার দাবি, তিনি আগে মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিষ্ঠানটি সহযোগিতা করেনি। এমনকি নিরাপত্তা ত্রুটি জানানোর জন্য ব্যবহৃত তার হিসাবও বন্ধ করে দেওয়া হয়। এরপর তিনি জনসমক্ষে ত্রুটিগুলোর তথ্য প্রকাশ করেন। পরে তার অনলাইন হিসাবগুলোও বন্ধ হয়ে যায়। 

ঘটনাটি নিয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি বড় অংশ মাইক্রোসফটের সমালোচনা করেছেন। তাদের মতে, এ ধরনের অবস্থান স্বাধীন গবেষকদের নিরুৎসাহিত করবে।

নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাটি মোজোরিস বলেন, আইনি ব্যবস্থার ইঙ্গিত গবেষকদের মধ্যে ভয় তৈরি করতে পারে। এতে ভবিষ্যতে অনেকেই গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি প্রকাশে আগ্রহ হারাতে পারেন। আরেক নিরাপত্তা গবেষক কেভিন বিউমন্ট বলেন, নিরাপত্তা ত্রুটির কার্যকারিতা দেখানোর জন্য পরীক্ষামূলক তথ্য প্রকাশকে অপরাধ হিসেবে দেখানো উদ্বেগজনক।

উল্লেখ্য, প্রযুক্তি খাতে নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানো দীর্ঘদিনের চর্চা। তবে ত্রুটি প্রকাশের নিয়ম ও গবেষকদের দায়িত্ব নিয়ে বিতর্ক এখনও রয়ে গেছে। মাইক্রোসফট ও নাইটমেয়ার ইক্লিপসের এই বিরোধ সেই পুরোনো বিতর্ককেই আবার সামনে নিয়ে এসেছে।

বিষয়:

বাসাবাড়ি বাজারে সেনাবাহিনীর ভুয়া পরিচয়, যুবক আটক

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

১০

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

১১

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

১২

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

১৩

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১৪

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৫

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত