লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবাসহ সরকারি বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজে পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শুক্রবার বিকেলে চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে স্থাপিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী এ্যানি বলেন, চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। নতুন উপজেলা চালুর ফলে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের জন্য সাধারণ মানুষকে আর দূরবর্তী স্থানে যেতে হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও অন্যান্য প্রশাসনিক সেবা এখন আরও দ্রুত ও সহজভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, নতুন উপজেলার সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিন নিফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, পুলিশ সুপার মো. আবু তারেক এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন।
লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের আওতাধীন ১১নং চররমনী মোহন ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) মজুচৌধুরীর হাট কলেরস্টারে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ ইব্রাহিম, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী (ভুট্টো), ১৬নং শাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি রাব্বি এ...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে তারা মাঠে নামতে বাধ্য হবেন। শুক্রবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর শহরের ট্রাফিক মোড়ের ওসমান চত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে শহরের ফুড ল্যান্ডের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কর...
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মীসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উ...
"মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে, বশিকপুরে মাদক চলবে না"—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর এলাকা। মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আল আমিনের নেতৃত্বে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে এলাকার তিনটি মসজিদের মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বশিকপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মালেক ভূঁইয়া, সাধারণ...