‘এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল’—বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালির আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গত ছয় মাসে বিরোধী দল একদিনও আন্দোলন থেকে বিরত থাকেনি। তারা বিভিন্ন সময় হুঙ্কার দিয়েছে। এনসিপি ও জামায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, লং মার্চে দেওয়া বক্তব্যের সঙ্গে ফ্যাসিস্টদের বক্তব্যেরও পার্থক্য নেই। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সবাই একটি সুন্দর বাংলাদেশ চায়। সরকার নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছে, কিন্তু বিরোধীরা আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলন এক দফায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এক দফার হুঙ্কার না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল। ১৭ বছর রাজপথে লড়াই করে দলটি আজকের অবস্থানে এসেছে। তিনি আরও বলেন, ছয় মাসে একটি সরকারের পক্ষে সব কাজ শেষ করা সম্ভব নয়। দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সংকটে রয়েছে। অন্তর্বর্তী সরকার আগে থেকেই এসব সংকট সমাধানে কাজ শুরু করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। তবে ছয় মাসের মাথায় গ্যাস ও বিদ্যুতের দাবিতে লং মার্চের কর্মসূচি সাধারণ মানুষ গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন তিনি। পরে আদর্শ সামাদ মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিল্লাহ জামে মসজিদ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাছিবসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া প্রায় ১৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। বুধবার দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আগামীর বাংলাদেশ গড়তে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষ...
লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা শহরের উত্তর তেহমুনী পেট্রোল পাম্প এলাকায় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেহমুনী এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কয়েকজন নেতা। শুক্রবার বিকেলে উপজেলার পৌর শিশু পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কর্মসূচিতে...
‘আমি পৌর বিএনপির সেক্রেটারি, আমার নাম ব্যানারে আসে নাই কেন? নির্বাচিত সেক্রেটারি, সেক্রেটারি হইতে ৫০ লাখ টাকা খরচ করে হালাইছি।’—রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশের এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি বিদ্যালয়ের অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে নিজের নাম না থাকাকে কেন্দ্র করে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়ার সঙ্গে পলাশের ওই কথোপকথন হয় বলে জানা গেছে। সোমবার (১০ আগস্ট) বিকেল থেকে অডিওটি ফেসবুকে ছড়িয়...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি এই প্রতিবেদকের হাতে আসে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে অভিযুক্ত বিএনপি নেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অভিযুক্ত বিএনপি নেতার নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং পেশায় একজন চা-দোকানি। ভিডিওতে দেখা যায়, মিরন জমাদ্দার একটি সিগারেটের ভে...