লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার এক বিএনপি নেতার গাঁজা ও ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ৩৫ সেকেন্ডের ওই ভিডিওটি এই প্রতিবেদকের হাতে আসে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে অভিযুক্ত বিএনপি নেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

অভিযুক্ত বিএনপি নেতার নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং পেশায় একজন চা-দোকানি।

ভিডিওতে দেখা যায়, মিরন জমাদ্দার একটি সিগারেটের ভেতরে গাঁজা ভরছেন। এরপর গাঁজাভর্তি সিগারেটটি রেখে তিনি ইয়াবা সেবন করছেন বলে দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মিরন জমাদ্দারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেন, মিরন তাকে জানিয়েছেন, ঘটনাটি আওয়ামী লীগ সরকারের সময়ের। সে সময় তিনি পরিস্থিতির শিকার হয়ে আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় মাদক সেবন করেছিলেন। বর্তমানে রাজনৈতিক কোন্দলের জেরে পুরোনো ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, "মিরন দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে আমাদের সঙ্গে কাজ করছেন। কিছুদিন আগেও তিনি কয়েকজন মাদকসেবীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিয়েছেন। তিনি ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি আর মাদক সেবন করেন না; বরং মাদকের বিরুদ্ধে কাজ করছেন।"

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "আমি বর্তমানে ছুটিতে আছি। ভিডিওটি আমার নজরে এসেছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজও অভিযান পরিচালনা করা হয়েছে।"

বিষয়:

১

লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা

২

লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

৩

রায়পুর সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন চিকিৎসক-রোগীরা

৪

রায়পুরে ৫ হাজার ৯৮২ জেলে এখনো পাননি খাদ্যসহায়তা, প্রশাসক-সংকটে বিতরণে জটিলতা

৫

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

৬

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

৭

রায়পুরের মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

৮

লক্ষ্মীপুরে মাদরাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

৯

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

১০

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১১

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

১২

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

১৩

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

১৪

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

১৫

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত