লক্ষ্মীপুরে বার কাউন্সিল থেকে সদ্য সনদপ্রাপ্ত ৭০ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (২৬ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ফুল, বই ও কলম উপহার দিয়ে নবীন আইনজীবীদের বরণ করে নেন উপস্থিত সিনিয়র আইনজীবীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান। সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাম্মদ ফেরদাউস মানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক রফিক উল্যাহ, অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, এপিপি অ্যাডভোকেট আবদুল আহাদ শাকিল, শামসুদ্দিন হিমেলসহ সমিতির নেতারা। বক্তারা বলেন, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিবছর বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত শতাধিক নবীন আইনজীবী দেশের বিভিন্ন জেলায় আইন পেশায় যুক্ত হন। তাঁদের মধ্য থেকেই ভবিষ্যতে অনেক দক্ষ ও যোগ্য আইনজীবী বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা আরও বলেন, জেলা আইনজীবী সমিতির নিয়ম-কানুন মেনে পেশাগত কার্যক্রম পরিচালনা করা এবং সমিতির সদস্য হওয়া প্রয়োজন। নিয়ম অনুসরণ করে সদস্যপদ গ্রহণ করলে নবীন আইনজীবীরা সমিতির সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। বক্তারা জানান, বর্তমানে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ৫৮০ জন। তবে কিছু আইনজীবী এখনও নিয়ম অনুযায়ী সদস্যভুক্ত না হওয়ায় তাদের বিষয়টি সমিতির বিধি অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। নিয়ম মেনে পেশা পরিচালনার মাধ্যমে সহজেই সদস্যপদ ও সমিতির সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে নবীন আইনজীবীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত সাফল্য কামনা করা হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আবু দারদা মো. জোবায়ের (১৮)কে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। তিনি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ঢাকা মহানগরের মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রায়পুর এবং রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব...
গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পেতে যাচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ। দ্রুত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ইউনিয়নটি এ স্বীকৃতি অর্জন করেছে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গ্রাম আদালতের সভাপতি নয়ন বেগমের আন্তরিক প্রচেষ্টায় এ পর্যন্ত গ্রাম আদালতে দায়ের হওয়া ২১২টি মামলার মধ্যে ১৭৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে গড়ে ৫ থেকে ৬টি মামলা নিষ্পত্তি হচ্ছে। আবেদনকারী ও প্রতিবাদী পক্ষের প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এবং গ্রাম...
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সচিবালয়ের গুরুত্বপূর্ণ ‘লাল টেলিফোন’ সংযোগের কপার ক্যাবল চুরির মামলায় দুই আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৫ জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৬) ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলাম (৩২)। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৬) এবং ভাঙা...
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২২ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়...
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ৫ কার্যদিবসের মধ্যে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ। এতে মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মনির হোসেনকে একমাত্র আসামি করা হয়। এর আগে গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা বালুরমাঠ এলাকায় একটি গোডাউন কক্ষে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় আস...