রায়পুরে হেফাজতে নির্যাতন: এসআইয়ের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রেফতার হওয়া এক আসামিকে থানা হেফাজতে এনে মারধরের অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রায়পুর আমলি অঞ্চলের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন।

 

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম সুদীপ্ত নাথ দীপ্ত। তিনি রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

 

আদালতের জারিকারক মো. মাসুদ জানান, জিআর-১৮৩/২৬ নম্বর মামলার আসামি শাওনকে গ্রেপ্তারের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত থানায় এনে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে গেলে ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে শাওন জানান, থানা হেফাজতে তাকে ব্যাপক মারধর করা হয়েছে।

 

এ ঘটনায় আদালতের নির্দেশে জেলা সিভিল সার্জনের মাধ্যমে শাওনের চিকিৎসা করানো হয় এবং মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা হয়। প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে মারধরের আলামত পাওয়ায় আইন অনুযায়ী অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে এফআইআর গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা বাবুলের প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় তিনি একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে শাওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

 

পরে ১৭ জুন পুলিশ মামলাটি রুজু করে। একই দিন ভোরে রায়পুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এমদাদ উল্লাহ ও সোহাগ নামে আরও দুইজনকে আটক করে আদালতে সোপর্দ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত নাথ দীপ্ত।

 

এ বিষয়ে জানতে চাইলে এসআই সুদীপ্ত নাথ দীপ্তের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “দীপ্তর বিরুদ্ধে এফআইআর নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এখনো আদালতের কোনো নির্দেশনা হাতে পাইনি।”

বিষয়:

বাসাবাড়ি বাজারে সেনাবাহিনীর ভুয়া পরিচয়, যুবক আটক

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

১০

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

১১

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

১২

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

১৩

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১৪

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৫

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত