চট্টগ্রামে শিশু ধর্ষণের মামলা, ৫ কার্যদিবসে চার্জশিট দিলো পুলিশ

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ৫ কার্যদিবসের মধ্যে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ। এতে মামলাটিতে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা মনির হোসেনকে একমাত্র আসামি করা হয়।

এর আগে গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা বালুরমাঠ এলাকায় একটি গোডাউন কক্ষে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় আসামি মনিরের স্বীকারোক্তির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী এবং বিক্ষুব্ধ হাজারো জনতা রাজপথে নেমে আসে। উত্তেজিত জনতা আসামিকে নিজেদের হাতে তুলে নিয়ে গণপিটুনি দেওয়ার দাবিতে বাকলিয়া থানা পুলিশকে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ক্ষুব্ধ জনতার সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়।

ঘটনার পর ২২ মে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পুলিশ অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে। মামলার তদন্তভার গ্রহণ করেন বাকলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ। তদন্ত চলাকালে আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানায়, আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ভুক্তভোগী শিশুর জবানবন্দিও নেওয়া হয়। তদন্তের অংশ হিসেবে আসামি ও ভুক্তভোগীর ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষা, ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং চিকিৎসা সংক্রান্ত সনদপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, ভুক্তভোগীর জবানবন্দি, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনায় আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে গত ৪ জুন বাকলিয়া থানার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা পোস্টকে বলেন, মামলা রুজুর পর মাত্র ৫ কার্যদিবসের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। মামলার পারিপার্শ্বিক গুরুত্ব বিবেচনা এবং ন্যায়বিচারের স্বার্থে দ্রুত তদন্ত শেষ করা হয়েছে। 

বিষয়:

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

১০

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

১১

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১২

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৩

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

১৪

রামগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি

১৫

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চালু হলো নতুন মহিলা ওয়ার্ড, চিকিৎসাসেবা পাবেন ৬৫ নারী

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত