হাসপাতালে ফজলে করিম, পেছাল অভিযোগ গঠন শুনানি

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২২ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি বলেন, এ মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু গ্রেপ্তার পাঁচজনের মধ্যে ফজলে করিমকে আনা হয়নি। এজন্য আমরা আগামী ৭ বা ৮ জুন পর্যন্ত সময় চাই।

ফজলে করিম প্রসঙ্গে জহিরুল আমিন বলেন, তিনি (ফজলে করিম) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এজন্য তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করেনি তারা। তবে চিকিৎসাজনিত কাগজপত্র দেখে জানা গেল, শুধুমাত্র ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছেন তিনি। এ কারণে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো কিছু নেই।

 

সাবেক এই এমপির আইনজীবী এম হাসান ইমাম দাবি করেন, ফজলে করিমের বয়সজনিত অসুস্থতার পাশাপাশি একদিন ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে ঘাড়ে আঘাত পান। এতে তার ঘাড়ের হাড় ভেঙে যায়। ফলে শুনানির জন্য কিছুটা সময়ের প্রয়োজন।

এদিকে, প্রয়োজনীয় কাগজপত্র প্রসিকিউশন থেকে সরবরাহ করা হয়নি বলে দাবি করেছেন এ মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম। যদিও প্রসিকিউশন থেকে এসব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর জহিরুল আমিন। উভয়পক্ষের শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে চার আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

 

এর আগে, ১৩ মে এ মামলায় পলাতক ১৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

হাছান মাহমুদ ছাড়া পলাতক অন্য আসামিরা হলেন— সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

গত ৭ এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে শহীদ করার দায় আনা হয়। এছাড়া জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা উল্লেখ করা হয় তিন নম্বর অভিযোগে।

বিষয়:

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

১০

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

১১

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১২

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৩

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

১৪

রামগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি

১৫

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চালু হলো নতুন মহিলা ওয়ার্ড, চিকিৎসাসেবা পাবেন ৬৫ নারী

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত