কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৬৩ দশমিক ৯২ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে জেলার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। জেলা প্রশাসনের ফলাফল বিবরণী অনুযায়ী, লক্ষ্মীপুরে মোট ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৮৬৬ জন এবং ছাত্রী ৭ হাজার ৫৪৪ জন। মোট উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৭০ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৫০০ এবং ছাত্রী ৫ হাজার ৭০ জন। ফলে জেলায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯২ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ৭৬২ জন শিক্ষার্থী। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গড় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম—৫৫ দশমিক ৬১ শতাংশ। জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, এ বছর লক্ষ্মীপুরে পাসের হার বেড়েছে। তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এদিকে জেলার উপজেলা পর্যায়ে ফলাফলের দিক থেকেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাফল্য দেখিয়েছে। রায়পুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী।
জীবিকার সন্ধানে পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই সজীব ও সুজন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবের দাম্মামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর পর শেষ পর্যন্ত দুই কফিনে ফিরতে হলো তাদের। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের নিজ বাড়ির পাশে কামারহাট মসজিদ মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে। শেষ বিদায়ে আত্মীয়স্বজন, এলাকা...
সরকারি অর্থের সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান। উপজেলার একটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন করে অব্যয়িত ৩৮ লাখ ৪০ হাজার ৯১০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরিতোষ কুমার বিশ্বাস। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য...
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ চাঙ্গীরগাঁও এলাকায় পানিতে ডুবে তিন বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের...
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সী মো. সেলিম হোসেন নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গাছী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় পশ্চিম শোশালিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রতিদিনের মতো নিজ বাড়ির বাইরে খেলা...
জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমানো লক্ষ্মীপুরের রামগঞ্জের প্রবাসী শ্রমিক মিল্লাত হোসেন (৪২) কর্মস্থলে দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে নির্মাণকাজের সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত মিল্লাত হোসেন রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। প্রায় ১০ বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় তিনি মালয়েশিয়ায় যান এবং সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কর্...