হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শিকারির মৃত্যু

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

চট্টগ্রামের ফটিকছড়িতে গহিন বনে হরিণ শিকারে যায় একদল শিকারি। পরে সেখানে গুলিবিদ্ধ হয়ে জমির উদ্দিন (৪৫) নামে এক শিকারির মৃত্যু হয়েছে।

 

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজান সীমান্তবর্তী হলুদিয়া রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খিরাম এলাকার বাসিন্দা ও তোফায়েল আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সর্তা বন বিটের আওতাধীন গহিন বনাঞ্চলে দীর্ঘদিন ধরে একটি শিকারি চক্র সক্রিয় রয়েছে। ওই এলাকায় হরিণের বিচরণ ও অভয়ারণ্য থাকায় চক্রটি বিভিন্ন সময়ে সেখানে ফাঁদ পেতে ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হরিণ শিকার করে থাকে। শনিবারও কয়েকজন শিকারি হরিণ শিকারে গেলে গুলিবিদ্ধ হন জমির উদ্দিন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খিরাম চৌমুহনী বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, শিকারিদের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

সর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, সর্তা বিটের কিছু এলাকায় হরিণের বিচরণ রয়েছে। সেখানে গোপনে শিকারিরা মাঝেমধ্যে হরিণ শিকার করে থাকে। শনিবারও (আজ) হরিণ শিকারে গিয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলেন, হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বিষয়:

রামগঞ্জে আবাসিক হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, উত্তেজনায় ভাঙচুর

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দোষী ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

ফাঁকা গুলি ছুঁড়ে ট্রাক্টরে আগুন, মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

জাল সনদে চাকরি: লক্ষ্মীপুরে ৪ শিক্ষকের বেতনসহ সরকারি সুবিধার অর্থ ফেরতের নির্দেশ

লক্ষ্মীপুরে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

রামগঞ্জে যুবদল নেতা বিল্লাল হোসেন বাবু বহিষ্কার

রায়পুরের মীরগঞ্জ বাজারে "পল্লী মঙ্গল" কর্মসূচী শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু

এমপির বৈঠকেও সমাধান হয়নি রায়পুরে বিদ্যুৎ সমস্যার

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১০

কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে নেই ইয়ামাল

১১

তিউনিসিয়াকে গোল দিয়ে কেন ক্ষমা চাইলেন সুইডেনের আয়ারি?

১২

আলজেরিয়া ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে স্কালোনি

১৩

অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেলেন নাভিদ নেওয়াজ

১৪

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

১৫

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ চালক নিহত

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত