কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৬৩ দশমিক ৯২ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে জেলার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। জেলা প্রশাসনের ফলাফল বিবরণী অনুযায়ী, লক্ষ্মীপুরে মোট ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৮৬৬ জন এবং ছাত্রী ৭ হাজার ৫৪৪ জন। মোট উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৭০ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৫০০ এবং ছাত্রী ৫ হাজার ৭০ জন। ফলে জেলায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯২ শতাংশ। জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ৭৬২ জন শিক্ষার্থী। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গড় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম—৫৫ দশমিক ৬১ শতাংশ। জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, এ বছর লক্ষ্মীপুরে পাসের হার বেড়েছে। তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এদিকে জেলার উপজেলা পর্যায়ে ফলাফলের দিক থেকেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাফল্য দেখিয়েছে। রায়পুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় গৃহবধূ মারিয়া আক্তার মীম (১৬)-এর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় গ্রামবাসী। এ সময় পুলিশ মামলা নিতে গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভকারীরা থানার সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন। বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে রামগতি উপজেলার চর সেকান্তর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। প...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীবেষ্টিত বিচ্ছিন্ন চর আবদুল্লাহতে ঘুরতে গিয়ে আটকা পড়া দেড় শতাধিক পর্যটককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় তাঁদের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের ছুটিতে লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা রামগতির আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসেন। এলাকাটি &lsqu...
লক্ষ্মীপুরের রামগতিতে সম্পত্তি লিখে নিতে এক বৃদ্ধকে ঘরে বন্দি রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। তিনদিন ধরে নির্যাতনের ফলে গুরুতর আহত ওই বৃদ্ধের দুই পা ভেঙে গেছে এবং ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছে। পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশের যৌথ উদ্যোগে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ মে) দুপুরে রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে। ভুক্তভোগীর নাম মিলন (৪৬)। স্থানীয় সূত্রে জানা যায়, জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় স্...
যানজট কমাতে ভৈরব নদের ওপর হবে নতুন সেতু: প্রতিমন্ত্রী অমিত
নিম্ন-মধ্যবিত্তের পকেট কাটার ফন্দি