সম্পত্তি লিখে নিতে বৃদ্ধ বাবাকে বন্দি রেখে নির্যাতন, উদ্ধার করলো পুলিশ

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রামগতিতে সম্পত্তি লিখে নিতে এক বৃদ্ধকে ঘরে বন্দি রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। তিনদিন ধরে নির্যাতনের ফলে গুরুতর আহত ওই বৃদ্ধের দুই পা ভেঙে গেছে এবং ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছে। পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশের যৌথ উদ্যোগে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ মে) দুপুরে রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে। ভুক্তভোগীর নাম মিলন (৪৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূরা মিলে মিলনকে মারধর করে। একপর্যায়ে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। পরে তাকে বসতঘরের একটি গোপন কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। টানা তিনদিন চিকিৎসা ছাড়াই অন্ধকার ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হয়।

নির্যাতনের ফলে তার শরীর ফুলে যায় এবং পায়ের ক্ষতস্থান থেকে পুঁজ বের হতে শুরু করে। তীব্র ব্যথা, ক্ষুধা ও পানির জন্য বারবার আকুতি জানালেও পরিবারের কেউ সাড়া দেয়নি। বরং তারা ঘরের দরজা বন্ধ করে পাশের শ্বশুরবাড়িতে গিয়ে অবস্থান করত।

শনিবার ভোরে গোপনে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে লক্ষ্মীপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে করার পর চিকিৎসকরা জানান, তার দুই পা-ই ভেঙে গেছে। তবে চিকিৎসার ব্যবস্থা না করে স্ত্রী পান্না আক্তার তাকে সরাসরি একটি ভূমি অফিসে নিয়ে যান জমি রেজিস্ট্রির জন্য। সেখানে কর্মকর্তারা তার শারীরিক অবস্থা দেখে দলিল করতে অস্বীকৃতি জানান। পরে তাকে আবার বাড়িতে এনে আগের মতোই তালাবদ্ধ করে রাখা হয়।

ঘটনার তিনদিন পর রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে ঘর তালাবদ্ধ থাকলেও সাংবাদিকদের উপস্থিতিতে একপর্যায়ে দরজা খুলতে বাধ্য হন মিলনের স্ত্রী। ভেতরে ঢুকে দেখা যায়, অন্ধকার কক্ষে প্রায় মৃতপ্রায় অবস্থায় পড়ে আছেন মিলন।

এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, মারধরের সময় স্ত্রীকে পা ধরে বাঁচানোর আকুতি করলেও তিনি উল্টো ছেলেদের আরও মারতে উৎসাহ দেন। জীবনের সবকিছু দিয়ে সন্তানদের জন্য ঘরবাড়ি গড়ে তুললেও এখন তারাই তাকে হত্যা করতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং কাউকে জানাতেও দেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে স্ত্রী পান্না বেগম জানান, তার স্বামী পরনারীর সঙ্গে সম্পর্কের কারণে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে তর্কের একপর্যায়ে ছেলেরা তাকে মারধর করে। তবে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

অন্যদিকে ছেলে সোহাগ বাবাকে মারধরের কথা স্বীকার করে বলেন, ‘আমরা মেরেছি, আমরাই চিকিৎসা করাবো।’

সংবাদ পেয়ে রামগতি থানার এসআই মজিবরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুই ছেলে পালিয়ে যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, সাংবাদিক ও পুলিশ সময়মতো ঘটনাস্থলে না পৌঁছালে ওই বৃদ্ধ হয়তো ঘরেই বিনা চিকিৎসায় মারা যেতেন।

বিষয়:

প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই, লক্ষ্মীপুরে শোকের ছায়া

স্বচ্ছতার নজির: খাল পুনঃখনন শেষে ৩৮ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন রামগঞ্জ ইউএনও

রামগঞ্জে পানিতে ডুবে ৩ বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

১০

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

১১

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

১২

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১৩

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১৪

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১৫

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত