লক্ষ্মীপুরের কোন উপজেলা কখন হানাদার মুক্ত হয় ?

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

৪ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা শহর পাক হানাদার বাহিনী মুক্ত হয়। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা রাজাকার ও পাক হানাদার বাহিনীর সদস্যদের আত্মসমর্পণে বাধ্য করে প্রকাশ্য লাল সবুজের পতাকা উত্তোলন করেন লক্ষ্মীপুর শহরে।

লক্ষ্মীপুর জেলার ইতিহাস গ্রন্থ, “লক্ষ্মীপুর ডায়েরি’’ সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর লক্ষ্মীপুর শহর হানাদার মুক্ত হলেও জেলার বর্তমান বিভিন্ন উপজেলাধীন যুদ্ধকালীন এলাকাগুলো অন্যান্য সময়ে হানাদার মুক্ত হয়। যার মধ্যে,

৯ ডিসেম্বর:
বর্তমান রামগতি-কমলনগর (সাবেক রামগতি) হানাদার মুক্ত হয় ৯ ডিসেম্বর তারিখে।

১২ ডিসেম্বর:
রায়পুর উপজেলা হানাদার মুক্ত হয় ১২ ডিসেম্বর তারিখে।

১৪ ডিসেম্বর:
লক্ষ্মীপুরের বাণিজ্যিক এলাকা বর্তমান চন্দ্রগঞ্জ ১৪ ডিসেম্বর তারিখে হানাদার মুক্ত হয়।

১৯ ডিসেম্বর:
১৬ ডিসেম্বর তারিখে সারাদেশ হানাদার মুক্ত হয়ে বিজয় লাভ করলেও রামগঞ্জ উপজেলা হানাদার মুক্ত ১৯ ডিসেম্বর তারিখে।

এর আগে ৯মাস যুদ্ধকালিন সময়ে পাক সেনারা রাজাকার আল বদর ও এদেশীয় দোষরদের সহযোগিতায় তৎকালীন নোয়াখালীর জেলার বর্তমান লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ব্যাপক অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণসহ হাজার হাজার নিরীহ জনসাধারণকে নৃশংস ভাবে হত্যা করে। মহান স্বাধীনতার ৪৯ বছর পরেও এ সব হত্যা কান্ডের বিচার পাননি অনেক পরিবার। সকল যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে বর্তমান সরকারের কাছে জেলায় ট্রাইব্যুনাল গঠনের দাবী জানিয়েছেন।
লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সুত্রে জানা গেছে, ১৯৭১ সালে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর ১৯টি সম্মুখযুদ্ধসহ ২৯টি দুঃসাহসিক অভিযান চলে।

এ সব যুদ্ধে ৩৫জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। ওই সময়ে রাজাকারদের সহযোগিতা নিয়ে পাক হানাদার বাহিনী কয়েক হাজার মুক্তিকামী নারী-পুরুষকে নির্বিচারে হত্যা করে। তাদের নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। লুটপাটসহ পুড়িয়ে দেয়া হয়েছে, মুক্তিকামী মানুষদের হাজার হাজার ঘরবাড়ী।

পরবর্তীতে ৪ ডিসেম্বর প্রয়াত মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার চৌধুরী ও প্রয়াত সুবেদার আবদুল মতিনের নেতৃত্বে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা একত্রিত হন। প্রত্যেকটি দলে ৮/১০ জন করে দল গঠন করে বিভক্ত হয়ে দালাল বাজার, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি, শাখারী পাড়ার মিঠানীয়া খাল পাড়সহ বাগবাড়িস্থ রাজাকার ক্যাম্পে হামলা চালান দুঃসাহসিক এ সব মুক্তিযোদ্ধারা।

অভিযানে মুক্তিযোদ্ধারা ৭০/৮০জন সশস্ত্র রাজাকারকে আটক করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেন। সেদিনই বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনী মুক্ত করেন লক্ষ্মীপুরকে। মহান মুক্তিযুদ্ধের ”জয় বাংলা” শ্লোগান দিয়ে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের “লাল সবুজের পতাকা”।

যুদ্ধকালিন সময়ে নারকীয় হত্যাযজ্ঞের আজও নীরব সাক্ষী হয়ে আছে, জেলা শহরের বাগবাড়িস্থ গণকবর, সারের গোডাউনে পরিত্যাক্ত টর্চারসেল, সার্কিট হাউজ সংলগ্ন মাদাম ব্রীজ বধ্যভুমি, পিয়ারাপুর ব্রীজ, বাসু-বাজার গণকবর, চন্দ্রগঞ্জ, রসুলগঞ্জ ও আবদুল্যাপুরে গণকবর এবং রামগঞ্জ থানা সংলগ্ন বধ্যভূমি। এ ছাড়া নানান স্থানে আরো অনেক বধ্যভূমি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আজো ওই সব বধ্যভমি সংরক্ষিত হয়নি। তবে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে জানাানো হয়েছে, কেন্দ্রিয় দপ্তরে ওই সব তালিকা পাঠানো হয়েছে।

৪ ডিসেম্বরকে যথাযথভাবে পালনের জন্য প্রতি বছর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।

বিষয়:

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

ড্রেন নির্মাণে ধীরগতি, কাদায় বিপর্যস্ত রায়পুর নতুন বাজার সড়ক

রামগতিতে প্রকৌশলীর সহযোগিতায় খাল পুনঃখননের মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে বিক্ষোভ

রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগ: সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ

১০

রায়পুরে দুই মাসব্যাপী বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধন

১১

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১২

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১৩

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৪

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৫

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

বিরোধীদের কড়া বার্তা মির্জা ফখরুলের, ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’

১০

গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি শুরু

১১

নিম্ন-মধ্যবিত্তের পকেট কাটার ফন্দি

১২

যানজট কমাতে ভৈরব নদের ওপর হবে নতুন সেতু: প্রতিমন্ত্রী অমিত

১৩

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি ও হয়রানি: প্রধানমন্ত্রী

১৪

লক্ষ্মীপুরে সন্ধ্যা নামলেই শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার আসর

১৫

রায়পুরের হায়দরগঞ্জ বাজারে ৩ মাস ধরে ময়লার স্তূপ, ভোগান্তিতে জনসাধার

সম্পর্কিত