ড্রেন নির্মাণে ধীরগতি, কাদায় বিপর্যস্ত রায়পুর নতুন বাজার সড়ক

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর নতুন বাজার মহিলা কলেজ সড়কে চলমান ড্রেন নির্মাণ কাজ এখন চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেহাল সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, পথচারীরাও ঠিকমতো চলাচল করতে পারছেন না। বর্তমানে দেখে বোঝার উপায় নেই যে এখানে একসময় একটি পাকা সড়ক ছিল।

পানি নিষ্কাশনের লক্ষ্যে সড়কে ড্রেন নির্মাণে পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত ১৬ কোটি ৬০ লাখ টাকা এবং উপজেলা মোড় থেকে নর্দমা পর্যন্ত ১৬ কোটি ৫৭ লাখ টাকার দুটি প্রকল্পের টেন্ডার হয়েছে। তবে ড্রেন নির্মাণের জন্য খনন করে তোলা মাটি রাস্তার পাশেই ফেলে রাখায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

পরিকল্পনা অনুযায়ী বৃষ্টির পানি ডাকাতিয়া নদীতে যাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই বাজারজুড়ে পানি জমে থাকছে এবং সৃষ্টি হচ্ছে কাদার স্তূপ। বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় যেন হাল চষা জমি। কোথাও বড় বড় গর্তে জমে আছে নোংরা পানি, আবার কোথাও থিকথিকে কাদায় একাকার হয়ে গেছে পুরো সড়ক।

যানবাহন চলাচলের সময় কাদা ও পানি ছিটকে পড়ছে পথচারীদের গায়ে এবং আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। এর ফলে বাজারে ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়ীদের বেচাকেনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে কাজ শুরু হলেও সঠিক তদারকি ও পরিকল্পনার অভাবে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত খননকৃত মাটি অপসারণ এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রায়পুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, পর্যাপ্ত জায়গা না থাকায় সড়কের পাশে মাটি রাখা হয়েছে। বর্ষার কারণে জনদুর্ভোগ বেড়েছে। আমরা ঠিকাদারকে দিয়ে দ্রুত মাটি অপসারণ ও কাজ সম্পন্ন করে দুর্ভোগ কমানোর চেষ্টা করছি।

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত