টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে জেলে, শ্রমিক ও শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

গত কয়েকদিনের টানা বর্ষণে লক্ষ্মীপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম বৃষ্টি, জলাবদ্ধতা ও কাদাময় সড়কের কারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলে, দিনমজুর, নির্মাণশ্রমিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।

বৈরী আবহাওয়া ও উত্তাল নদীর কারণে অনেক জেলে মাছ ধরতে নদীতে যেতে পারছেন না। জীবিকার তাগিদে যারা নদীতে নামছেন, তারাও কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন। এতে জেলে পরিবারগুলোর জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, টানা বৃষ্টির কারণে নির্মাণকাজসহ বিভিন্ন শ্রমনির্ভর কাজ প্রায় বন্ধ রয়েছে। ফলে দিনমজুর ও নির্মাণশ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোও চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে।

বৃষ্টির কারণে স্কুল-কলেজগামী শিক্ষক ও শিক্ষার্থীরাও ব্যাপক দুর্ভোগে পড়েছেন। কাদামাখা সড়ক, জলাবদ্ধতা এবং যানবাহনের সংকটে অনেকেই সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না। অনেক শিক্ষার্থী ভিজে বিদ্যালয় ও কলেজে যেতে বাধ্য হচ্ছেন, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে আসা সাধারণ মানুষও বিপাকে পড়েছেন। বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় চলাচল কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় বেচাকেনাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিশেষ করে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন। টানা বৃষ্টিতে ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে গেছে, আবার কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে পথচারী, শিক্ষার্থী, কৃষক ও যানবাহন চালকদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত কাঁচা রাস্তার সংস্কার এবং দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত