দালালবাজার–মীরগঞ্জ সড়কের বেহাল দশা, তিন উপজেলার মানুষের চরম ভোগান্তি

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের দালালবাজার থেকে রায়পুর হয়ে রামগঞ্জ শহর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ সড়কের মধ্যে দালালবাজার থেকে মীরগঞ্জ পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার অংশ বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কটির এ অংশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন, আর বাকি অংশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিয়ন্ত্রণে।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এলজিইডির আওতাধীন অংশে বিশেষ করে চৌধুরীবাজার, কাফিলাতলী থেকে মীরগঞ্জ বাজার পর্যন্ত সড়কে অসংখ্য গর্ত, খানাখন্দ ও ভাঙা কার্পেটিংয়ের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল প্রায় অচলাবস্থায় পৌঁছেছে।

সড়কটির দুই পাশে অন্তত ৮টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৪টি বড়-ছোট বাজার রয়েছে। প্রতিদিন রায়পুর, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় এক লাখ মানুষ এ সড়ক ব্যবহার করেন। শুষ্ক মৌসুমে ধুলোবালিতে এবং বর্ষাকালে কাদা-পানিতে জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সরেজমিনে দেখা যায়, পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত ও পানি জমে থাকা খানাখন্দে যানবাহনগুলো হেলেদুলে চলছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় চার বছর আগে সড়কটি সংস্কার করা হলেও নিম্নমানের কাজের কারণে কয়েক মাসের মধ্যেই তা ভেঙে পড়ে।

সাগর্দি গ্রামের সমাজকর্মী বেলাল হোসেন বলেন,
“রাস্তায় এত গর্ত যে অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। বাজার থেকে পণ্য আনতে এখন কয়েক গুণ বেশি ভাড়া দিতে হয়। অনেক অটোচালক এই পথে আসতেই চান না।”

রায়পুর ও সদর উপজেলার সীমান্ত এলাকার কাজেরদিঘিরপাড় সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন,
“প্রতিদিন তিন থেকে চার হাজার শিক্ষার্থী এ সড়ক দিয়ে চলাচল করে। গাড়ি উল্টে দুর্ঘটনায় বই-খাতা নষ্ট হয়, অনেক শিক্ষার্থী সময়মতো স্কুলে পৌঁছাতে পারে না। শিক্ষক ও চাকরিজীবীরাও চরম ভোগান্তিতে পড়েন।”

স্থানীয় পরিবহনচালক মোঃ হাসিব ও সজল হোসেন জানান,
“সড়কজুড়ে গর্ত থাকায় প্রতিনিয়ত গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। ১০ মিনিটের পথ যেতে দেড় থেকে ২ ঘণ্টা লাগে। যাত্রীদেরও বাড়তি ভাড়া দিতে হয়।”

সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোস্তফা মিনহাজ বলেন,
“অর্থ সংকটের কারণে সড়কটি দীর্ঘদিন সংস্কার করা সম্ভব হয়নি। গত বন্যা ও অতিবৃষ্টিতেও সড়কটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সড়কটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।”

বিষয়:

প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই, লক্ষ্মীপুরে শোকের ছায়া

স্বচ্ছতার নজির: খাল পুনঃখনন শেষে ৩৮ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন রামগঞ্জ ইউএনও

রামগঞ্জে পানিতে ডুবে ৩ বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

১০

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

১১

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

১২

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১৩

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১৪

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১৫

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত