লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় টানা তিনদিন ধরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদ, বৃষ্টি ও ভ্যাপসা গরমের মধ্যে চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার প্রায় ৪ লাখ মানুষ। সামান্য বাতাস হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। শনিবার, রবিবার ও সোমবার (১৩-১৪-১৫ জুন) টানা লোডশেডিংয়ের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পৌর শহরে দিনে ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ থাকলেও উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে তা ফিরে আসে রাত ১১টার দিকে। আবার রাত ১০টায় বিদ্যুৎ গেলে তা মধ্যরাতে আসে। অনেক সময় এক ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার পর আবার দীর্ঘ সময় বন্ধ থাকে সরবরাহ। ফলে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘনঘন লোডশেডিংয়ের কারণে হাসপাতালের ভর্তি রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। পাশাপাশি এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রে রেণু পোনা উৎপাদনেও মারাত্মক প্রভাব পড়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ১৯ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ করা হচ্ছে মাত্র ৫-৬ মেগাওয়াট। এই ঘাটতির কারণেই দিন-রাত লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এদিকে, লোডশেডিংয়ের প্রতিবাদে সম্প্রতি রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় রায়পুর-চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ করেন স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে জনদুর্ভোগ আরও বেড়ে যায়। পরে স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেও কোনো কার্যকর সমাধান আসেনি। পল্লী বিদ্যুতের রায়পুর জোনের ডিজিএম মোশারফ হোসেন জানান, পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার গ্রিডে সমস্যার কারণে এবং বিদ্যুৎ লাইনের আশপাশে গাছপালা না কাটার ফলে সরবরাহে বিঘ্ন ঘটছে। তিনি বলেন, “চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। এতে মানুষের কষ্ট হচ্ছে, তবে আমাদের করণীয় সীমিত।” রায়পুর উপজেলায় মোট বিদ্যুৎ গ্রাহক লক্ষাধিক। এর মধ্যে আবাসিক গ্রাহক প্রায় ৭৯ হাজার ৯২২ জন এবং বাণিজ্যিক গ্রাহক ৭ হাজার ৬৩৯ জন। প্রায় ১,৩১৮ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে ১২টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ সেবা নিশ্চিত করতে ৯৫ জন কর্মকর্তা-কর্মচারী ও ৩০ জন লাইনম্যান কাজ করছেন। এদিকে, লোডশেডিংয়ের কারণে উপজেলার ১৫টি হাসপাতাল, প্রায় ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান, ৩২টি কাঁচাবাজার এবং ২৭টি ব্যাংকের কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৌরসভার পশ্চিম কাঞ্চনপুর এলাকার...
লক্ষ্মীপুরের রায়পুরে এক ইতালি প্রবাসীর বাড়ি দখলের চেষ্টায় কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর পরিবার দুইদিন ধরে বাড়ির ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার (৭ জুন) ভুক্তভোগী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম রায়পুর থানায় ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত ৫ জুন সকালে উত্তর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরবংশী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত এবাদ উল্যাহ গাজী একই ইউনিয়নের চরবংশী খাসেরহাট এলাকার বাসিন্...