লক্ষ্মীপুরে রহস্যময় শামুকের উপদ্রব, রাত হলেই ভরে যায় আঙিনা-গাছপালা

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

দিনের বেলায় তেমন দেখা যায় না। তবে সন্ধ্যা নামলেই শত শত অদ্ভুত প্রজাতির শামুক ছড়িয়ে পড়ে বাড়ির আঙিনা, রাস্তা, দেয়াল, গাছের পাতা—এমনকি ঘরের আশপাশেও। কয়েক মাস ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায়। স্থানীয়দের দাবি, এসব শামুকের বিষাক্ত লালা ও ফসলের ক্ষতির কারণে দিন দিন বাড়ছে উদ্বেগ।

স্থানীয়দের ভাষ্য, অন্ধকার নামতেই শুরু হয় শামুকগুলোর বিচরণ। পানিতে নয়, ডাঙাজুড়ে ধীরগতিতে চলাফেরা করলেও দ্রুত বংশবিস্তার করছে তারা। রাত যত গভীর হয়, ততই সক্রিয় হয়ে ওঠে এই শামুক।

লক্ষ্মীপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মনষা বাড়ি, দুর্গাবাড়ি, কালীবাড়ি, সিঠা ডাক্তার বাড়িসহ অন্তত ১০টি এলাকায় কয়েক মাস ধরে এসব শামুকের উপদ্রব বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, শামুকগুলো সবজি ও ফলগাছের কচি পাতা ও লতা খেয়ে ফেলছে। এতে বাড়ির আঙিনায় সবজি চাষ করা অনেকেই ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয়দের ধারণা, ২০২৪ সালের বন্যার পর থেকেই এ এলাকায় এই প্রজাতির শামুকের দেখা মিলছে। এর আগে এমন শামুক কখনও দেখা যায়নি বলে দাবি তাদের। অনেকের আশঙ্কা, শামুকের লালা শরীরে লাগলে চুলকানিসহ ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে।

শুধু ফসলের ক্ষতিই নয়, রাতে চলাচল করতেও ভীত হয়ে পড়েছেন অনেকে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। কেউ পলিথিনে ভরে শামুকগুলো দূরে ফেলে দিচ্ছেন, আবার কেউ বিভিন্ন উপায়ে এগুলো দমন করার চেষ্টা করছেন।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম জানান, এটি কৃষির জন্য ক্ষতিকর এক ধরনের শামুক। এর উপদ্রব কমাতে রাসায়নিক ব্যবস্থাপনার পাশাপাশি হাতে সংগ্রহ করে দূরে ফেলে দেওয়া যেতে পারে। এছাড়া ডিমের খোসা বা কাঠের গুঁড়ো ছিটিয়ে রাখলেও শামুকের চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

রহস্যময় এ শামুকের বিস্তার এখন লক্ষ্মীপুরের সমসেরাবাদ এলাকার আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। ফসলের ক্ষতি ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত