৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

৪০ বছর ৬ মাসের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন এম হাবিব উল্যাহ বাহার। ৬২ বছর বয়সী এই মাদরাসা শিক্ষক কর্মজীবনের শুরুতে যে স্বপ্ন দেখেছিলেন, নিজের হাতে প্রতিষ্ঠান গড়ে সেই স্বপ্ন পূরণ করেছেন। আর পেশাগত জীবনের শেষ দিনটিও কাটিয়েছেন নিজের প্রতিষ্ঠিত মাদরাসাতেই। বিদায়টাও পেয়েছেন রাজকীয় আয়োজনে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদরাসায় তাকে দেওয়া হয় বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা। এম হাবিব উল্যাহ বাহার মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ সালে তিনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

বিদায় অনুষ্ঠানে তাকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সম্মান জানানো হয়। পরে ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

চরফলকন ছিদ্দিকিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শওকত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান।

বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন আল ফারুকী, সানম্যান গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসফিক মান্নান, হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, জামায়াতের কমলনগর উপজেলা আমির আবুল খায়ের, ম্যানেজিং কমিটির সদস্য ছিদ্দিক উল্লাহ, চরফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম ও সমাজসেবক আক্তার মাহমুদসহ অনেকে।

বিদায় সংবর্ধনায় নিজের দীর্ঘ পেশাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এম হাবিব উল্যাহ বাহার। তিনি বলেন, ‘মাদরাসাটি নিজ হাতে গড়ে তুলেছি। আজ স্বপ্নের প্রতিষ্ঠানটি ছেড়ে যাচ্ছি। প্রতিষ্ঠানটির প্রতি মায়া জমে গেছে। এ মায়া কখনো শেষ হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত