কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৬৩ দশমিক ৯২ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম—৫৫ দশমিক ৬১ শতাংশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে জেলার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। জেলা প্রশাসনের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, লক্ষ্মীপুরে মোট ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৮৬৬ জন এবং ছাত্রী ৭ হাজার ৫৪৪ জন। মোট উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৭০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩ হাজার ৫০০ এবং ছাত্রী ৫ হাজার ৭০ জন। জেলার মধ্যে ফলাফলের দিক থেকে রায়পুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৬ শতাংশ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। এবার লক্ষ্মীপুর জেলায় পাসের হার আগের বছরের তুলনায় বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৫ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে এমনটা জানান তিনি। তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে পাঁচটি জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে চট্টগ্রাম...
টানা বর্ষণ ও সড়ক সংস্কারকাজে কংকর ফেলে রেখে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের ঝাউডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন। প্রায় এক মাস আগে রাস্তার মাটি কেটে কিছু বালু ফেলার পর থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বিদ্যালয়ে যাতায়াতে ভোগান্তি বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, রায়পুর-হায়দরগঞ্জ আঞ্চলিক সড়কের হাজুমোল্লার স্টেশন থেকে ঝাউডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার এটিই একমাত্র সংযোগ সড়ক। রাস্তার মাঝখানে মাটি কে...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ পরিবেশে পাঠদান চলছে। বৃষ্টি হলেই টিনের চাল চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে, চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ, নেই পর্যাপ্ত মাঠ ও ওয়াশ ব্লক। ফলে চরম দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীকে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৮৯৬ সালে মাত্র ১০ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ব্যবহৃত টিনশেড ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে ২০০১ সালে ডান পাশের জরাজীর্ণ অংশ বাদ দিয়ে বাম পাশে মসজিদের...
মেঘনা নদীর চরাঞ্চলের সুবিধাবঞ্চিত জেলে পরিবারের শিশুদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে ‘মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালা’র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, টাই ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছে প্রথম আলো ট্রাস্ট। রোববার (৫ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়। তাদের চোখেমুখে ফুটে ওঠে আত্মবিশ্বাস ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়। মেঘনা নদীর অববাহিকায় গড়ে ওঠা এ পাঠশালায় মূলত সুবিধাবঞ্চ...
চলমান এইচএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের (পুরাতন ভবন) কেন্দ্রে ব্যবহৃত ছোট রাইটিং প্যাডযুক্ত চেয়ার নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, চেয়ারের সঙ্গে সংযুক্ত লেখার প্যাডটি আকারে ছোট হওয়ায় স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। পরীক্ষার্থীরা জানান, একটি রাইটিং প্যাডে পরীক্ষার খাতা, এমসিকিউর ওএমআর শিট এবং উপস্থিতিপত্র একসঙ্গে রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। ফলে লেখালেখির সময় বারবার কাগজপত্র সরাতে হচ্ছে। এতে মনোযোগ ব্যাহত হও...