লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) ও প্যারেন্টস-টিচার্স অ্যাসোসিয়েশন (পিটিএ) কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ফরিদ আহমদ এবং সাংবাদিক ও রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের।
পিটিএ কমিটির সভাপতি মো. সহেল শেখের উপস্থিতিতে সভায় আরও উপস্থিত ছিলেন শেখ সিদ্দিক উল্ল্যা, কামাল ডাওরী, মাসুদ শেখ ও বদিউজ্জামালসহ এসএমসি ও পিটিএ কমিটির সদস্যরা।
বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শামসুর রহমান শামীমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন প্রধান শিক্ষক মো. সেলিম হোসাইন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে এসএমসি, পিটিএ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় এসএমসি ও পিটিএ কমিটির সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সফল করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সার্বিক সহযোগিতা করেন।