রায়পুরে সেলাই মেশিন, বাছুর ও হুইল চেয়ার পেয়ে মহাখুশি অসহায় উপকারভোগীরা

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

উপজেলার রাজস্ব উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার ও গরুর বাছুর বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুইজনকে পুনর্বাসন এবং উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (২৯ জুন) রায়পুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অংশ। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের বাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে অতিথিরা উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, হুইল চেয়ার ও গরুর বাছুর তুলে দেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেলাই মেশিন পাওয়া এক নারী উপকারভোগী বলেন, “আগে সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হতো। এখন সেলাইয়ের কাজ করে নিজের আয় করার সুযোগ পাব।”

হুইল চেয়ার পাওয়া এক উপকারভোগী বলেন, “চলাফেরার জন্য পরিবারের ওপর নির্ভর করতে হতো। এই সহায়তা আমার দৈনন্দিন জীবন অনেক সহজ করে দেবে।”

আরেক উপকারভোগী বলেন, “সরকারি এই সহায়তা আমাদের জন্য বড় প্রাপ্তি। এতে নতুনভাবে জীবন শুরু করার সাহস পাচ্ছি।”

অনুষ্ঠান শেষে অতিথিরা এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত