পতাকা লাগানো নিয়ে আর্জেন্টিনা সমর্থককে পেটালেন ব্রাজিল সমর্থক!

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরে পতাকা লাগানোকে কেন্দ্র করে আজাদ হোসেন (২৮) নামে এক আর্জেন্টিনা সমর্থক যুবককে রিভলভার দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।

সোমবার (৮ জুন) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আজাদ হোসেন আব্দুর রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত রিফাত হোসেন আবদুল মজিদের ছেলে। দুজনেই উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করে জানান, তার কয়েকজন বন্ধু আর্জেন্টিনার একটি পতাকায় ছবি সংযুক্ত করে লাগাতে যান। কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না লাগাতে হুমকি দিয়ে আসছিলেন।

ঘটনার দিন বিকেলে কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে রিভলভার দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বড় ভাই মনির হোসেন অভিযোগ করেন, রিফাত এর আগেও চাঁদার জন্য তার বুকে রিভলভার ঠেকিয়েছিল। এতে একপর্যায়ে তিনি দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। এখন তার ভাইয়ের ওপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, ‘আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, আমরা সেটির প্রতিবাদ করেছি।’

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

ড্রেন নির্মাণে ধীরগতি, কাদায় বিপর্যস্ত রায়পুর নতুন বাজার সড়ক

রামগতিতে প্রকৌশলীর সহযোগিতায় খাল পুনঃখননের মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে বিক্ষোভ

রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগ: সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ

১০

রায়পুরে দুই মাসব্যাপী বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধন

১১

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১২

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১৩

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৪

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৫

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

বিরোধীদের কড়া বার্তা মির্জা ফখরুলের, ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’

১০

গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি শুরু

১১

নিম্ন-মধ্যবিত্তের পকেট কাটার ফন্দি

১২

যানজট কমাতে ভৈরব নদের ওপর হবে নতুন সেতু: প্রতিমন্ত্রী অমিত

১৩

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি ও হয়রানি: প্রধানমন্ত্রী

১৪

লক্ষ্মীপুরে সন্ধ্যা নামলেই শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার আসর

১৫

রায়পুরের হায়দরগঞ্জ বাজারে ৩ মাস ধরে ময়লার স্তূপ, ভোগান্তিতে জনসাধার

সম্পর্কিত