ভরা মৌসুমেও লক্ষ্মীপুরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

ভরা মৌসুম শুরু হলেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ মিলছে না। জলবায়ু পরিবর্তন, নদীর নাব্যতা হ্রাস, দূষণ এবং ডুবোচর বেড়ে যাওয়ায় সমুদ্র থেকে নদীতে ইলিশের স্বাভাবিক পরিযায়ন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আগস্টের শেষ দিকে বৃষ্টিপাত বাড়লে নদীতে ইলিশের সরবরাহও বাড়বে বলে আশা করছেন তারা।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদীর মোহনাগুলোতে পলি জমে অসংখ্য ডুবোচর সৃষ্টি হয়েছে। এতে সমুদ্র থেকে মিঠাপানির নদীতে ইলিশের স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে মিঠাপানির প্রবাহ কমে যাওয়া এবং সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় নদীর পানির লবণাক্ততা ও স্রোতের গতিতেও পরিবর্তন এসেছে। ফলে ডিম ছাড়ার উপযোগী পরিবেশ না পেয়ে মা ইলিশ গভীর সমুদ্রেই অবস্থান করছে।

এ ছাড়া নদীতে শিল্পবর্জ্য, প্লাস্টিক ও কীটনাশকসহ বিভিন্ন ধরনের দূষণের কারণে ইলিশের আবাসস্থল ও খাদ্যচক্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে নির্বিচারে জাটকা ও মা ইলিশ ধরার ফলে প্রজননও ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে এলে এবং বৃষ্টিপাত বাড়লে নদীর পানিপ্রবাহ স্বাভাবিক হবে। তখন সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ আবার নদীতে ফিরে আসবে।

রায়পুরের চরবংশী ও মজুচৌধুরীর ঘাট এলাকার জেলেদের ভাষ্য, নদী ও সাগরে প্লাস্টিক, শিল্পবর্জ্য এবং কীটনাশক ফেলার কারণে পানির গুণগত মান নষ্ট হচ্ছে। উপকূলীয় নদীতে লবণাক্ততার অনুপ্রবেশও মা ইলিশের ডিম ছাড়ার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ও মা ইলিশ ধরার কারণে প্রতিবছরই ইলিশের উৎপাদন কমে যাচ্ছে।

মাছ কম ধরা পড়ায় হতাশ জেলে, আড়তদার ও ক্রেতারা। সরবরাহ কম থাকায় মাছ ধরার খরচ বেড়েছে, আর তার প্রভাব পড়েছে বাজারদরেও। যদিও মৌসুম শুরুর তুলনায় গত দুই সপ্তাহে প্রতি কেজি ইলিশের দাম গড়ে ৪০০ থেকে ৫০০ টাকা কমেছে, তবুও এক কেজি ওজনের ইলিশ এখনও ৩ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হওয়ায় তা অনেক সাধারণ ক্রেতার নাগালের বাইরে।

রায়পুরের চরবংশীর নাইয়াপাড়া এলাকার জেলে মো. মিলন মাঝি বলেন, “মাছ কম ধরা পড়ায় অনেক জেলে নদীতে কম যাচ্ছেন। চারজন জেলে সারারাত নদীতে থেকে মাত্র ৪ হাজার ৮০০ টাকার মাছ পেয়েছি। জ্বালানি, খাবার ও নৌকার মালিকের অংশ বাদ দিলে জনপ্রতি প্রায় ১ হাজার ২০০ টাকা থাকে।”

একই এলাকার জেলে মানিক বলেন, “এখনও নদীতে পর্যাপ্ত পানি নেই। কিছুদিন পর পানি বাড়লে জালে মাছ ধরা পড়বে বলে আশা করছি।”

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রায়পুরের নতুনবাজার ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ৩ হাজার টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা এবং ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়।

মাছ বিক্রেতা মো. হোসেন বলেন, “এই সময়ে ইলিশের বেচাকেনায় বাজার সরগরম থাকার কথা। কিন্তু এখন মাছও কম, ক্রেতাও কম।”

লক্ষ্মীপুর জেলা মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বেপারি বলেন, “সদরের মজুচৌধুরী ঘাট এবং রায়পুরের চান্দারখাল, হাজিমারা সুইজগেট ও সাজু মোল্লার মাছঘাটে প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মণ ইলিশ আসছে। বাজারের চাহিদার তুলনায় এটি খুবই কম। ফলে আড়তগুলো প্রায় ফাঁকা পড়ে আছে। সরবরাহ বাড়লে দামও কমে আসবে।”

লক্ষ্মীপুর জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, “এবার বৃষ্টিপাত খুবই কম হয়েছে। সেই সঙ্গে নদীদূষণ ও ডুবোচর বেড়ে যাওয়ায় রায়পুর, সদর, কমলনগর ও রামগতি উপজেলায় ইলিশের সরবরাহ কমেছে। আগস্টের শেষ দিকে নদীতে পানি বাড়লে ইলিশের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছি।”

বিষয়:

বাসাবাড়ি বাজারে সেনাবাহিনীর ভুয়া পরিচয়, যুবক আটক

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

১০

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

১১

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

১২

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

১৩

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১৪

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৫

লক্ষ্মীপুরে মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, একদিন পর মিলনের মরদেহ উদ্ধার

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত