লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজারে "পল্লী মঙ্গল" কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
সংস্থাটির মীরগঞ্জ বাজার শাখা অফিস প্রাঙ্গণে ১৫জুন/২০২৬ সোমবার চক্ষু, মেডিসিন, গাইনী, চর্ম যৌন, শিশু, সার্জারি ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে দিনব্যাপী প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকগণ: ডাঃ শায়লা আরেফিন উর্মি, ডাঃ দেবজ্যোতি ঘোষ, ডাঃ রুকাইবা ঝিলিক, ডাঃ মোঃ মুহিব সরকার, ডাঃ মোঃ ফেরদৌসুর রহমান, ডাঃ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ডাঃ জীম সাগর, ডাঃ বিকাশ চন্দ্র পাল, ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ মোঃ আশরাফুল হক মারুফ
পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,বৃহত্তম নোয়াখালীতে প্রায় ২০টি শাখা রয়েছে। তন্মধ্যে রায়পুর উপজেল ৫টি সক্রিয় শাখা রয়েছে।
প্রত্যেকটি শাখায় "পল্লী মঙ্গল" গ্রাহক ও জনকল্যাণে আর্থিক লেনদেনের পাশাপাশি চিকিৎসা সেবার উদ্যোগ নিয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।
এছাড়াও উপস্থিত ছিলেন ,মীরগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ কাওসার , হিসাবরক্ষক আলমগীর হোসেন , প্রমুখ।
দীর্ঘদিন থেকে প্রতি বছরে ২ বার পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা এ সেবা প্রদান করে আসছেন। তারই ধারাবাহিকতায় রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজার নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ ও চক্ষু রোগীদের চিকিৎসায় চোখ উপযোগী চশমা এবং ড্রপ বিতরণ করা হয়েছে। শাখা ব্যবস্থাপক মোঃ কাওসার বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ১৯৮৮ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কর্মসূচীর সাথে সাথে গ্রাহক ও জনস্বার্থে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করছেন। স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করছে। অত্র শাখার হিসাব রক্ষক আলমগীর হোসেন বলেন, আমাদের শাখার সকল গ্রাহকদের এবং এলাকার মা ও শিশু, সকল বয়সের অতিদরিদ্র ও অসহায়দের চিকিৎসা সেবা দিচ্ছি। প্রতি বছর এ সেবা দিয়ে তাদের পাশে থাকতে চাই। বিনা মূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগী মানুষ গন সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যামের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। ধন্যবাদ প্রকাশ করেন উপ - প্রধান নির্বাহী , দেওয়ান ফয়সাল স্যারের প্রতি। এসময় আরো ধন্যবাদ জানান পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেল্থ ডাঃ কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি।
উল্লেখ্য বৃহত্তম নোয়াখালীতে পল্লী মঙ্গল সংস্থাটির প্রায় ২০টি শাখা রয়েছে তন্মধ্যে রায়পুর উপজেলায় ৫ টি শাখায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।