রামগঞ্জে আবাসিক হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, উত্তেজনায় ভাঙচুর

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যার পর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে রাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। রাত ১২টা পর্যন্ত উত্তেজিত জনতা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত মেহেদী হাসান রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ ওঠে। রাত ৮টার পর থেকে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সামনে স্থানীয়রা জড়ো হতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রতিষ্ঠানের প্রধান ফটক ও অভ্যর্থনা কক্ষে ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইকিং করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।”

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, হত্যার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিষয়:

লক্ষ্মীপুর জেলা যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা

রামগঞ্জে আবাসিক হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, উত্তেজনায় ভাঙচুর

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দোষী ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

ফাঁকা গুলি ছুঁড়ে ট্রাক্টরে আগুন, মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

জাল সনদে চাকরি: লক্ষ্মীপুরে ৪ শিক্ষকের বেতনসহ সরকারি সুবিধার অর্থ ফেরতের নির্দেশ

লক্ষ্মীপুরে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

রামগঞ্জে যুবদল নেতা বিল্লাল হোসেন বাবু বহিষ্কার

রায়পুরের মীরগঞ্জ বাজারে "পল্লী মঙ্গল" কর্মসূচী শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু

১০

এমপির বৈঠকেও সমাধান হয়নি রায়পুরে বিদ্যুৎ সমস্যার

১১

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১২

কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে নেই ইয়ামাল

১৩

তিউনিসিয়াকে গোল দিয়ে কেন ক্ষমা চাইলেন সুইডেনের আয়ারি?

১৪

আলজেরিয়া ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে স্কালোনি

১৫

অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেলেন নাভিদ নেওয়াজ

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত