মাদকবিরোধী অবস্থানের জেরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, রায়পুর থানায় মামলা

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
রায়পুর (লক্ষ্মীপুর): দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা আদনান হাবিব (বামে)। হামলায় নেতৃত্ব দেওয়া সাজিদ ছাত্রলীগ নেতার সাথে (ডানে গোল চিহ্নিত) ছবি:
রায়পুর (লক্ষ্মীপুর): দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা আদনান হাবিব (বামে)। হামলায় নেতৃত্ব দেওয়া সাজিদ ছাত্রলীগ নেতার সাথে (ডানে গোল চিহ্নিত) ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে মাদকবিরোধী অবস্থানকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই নেতা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করায় তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্তের পরিবার অভিযোগ অস্বীকার করে বলছে, তার ছেলে মাদকসংশ্লিষ্ট নন।

এ ঘটনায় দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিব বাদী হয়ে আবু হুরাইরা সাজিদকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) মামলাটি দায়ের করা হয়। এর আগে বুধবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হামলার ঘটনাটি ঘটে।

মামলার এজাহার অনুযায়ী, আদনান হাবিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার দাবি, কয়েকজন মাদক কারবারিকে তিনি মাদকসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ কারণে স্থানীয় কিছু মাদকসংশ্লিষ্ট ব্যক্তির বিরাগভাজন হয়ে ওঠেন তিনি।

এজাহারে আরও বলা হয়েছে, আবু হুরাইরা সাজিদ মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ কারণে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। ৫ আগস্ট দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাদক সেবনের সময় স্থানীয়দের হাতে সাজিদ আটক হওয়ার পর তিনি ক্ষুব্ধ হয়ে আদনান হাবিবের বাড়িতে গিয়ে হুমকি দেন। পরদিন বিকেলে আদনান হাবিব বাড়ি থেকে রায়পুরে যাওয়ার পথে খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাজিদ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালান। হামলার সময় লোহার রডের আঘাতে তার মাথা ফেটে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত সাজিদের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার বাবা মিজান হাওলাদার বলেন, তার ছেলে কোনো ধরনের মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত নন। স্থানীয়দের হাতে আটক হওয়ার অভিযোগও তিনি নাকচ করেন।

তবে স্থানীয় বাসিন্দা হৃদয় নামে এক ব্যক্তি বলেন, দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বছির মেম্বারের বাড়ির সামনে মাদক সেবনের অভিযোগে স্থানীয়রা সাজিদকে আটক করেছিলেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় বলেন, আদনান হাবিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে কাজ করছেন। সে কারণেই তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ছাত্রদল নেতা আদনান হাবিবের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের নিরাপত্তা এবং স্থানীয় পর্যায়ে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে হামলার অভিযোগের সত্যতা এবং হামলার পেছনের কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে।

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত