প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জাতীয় পর্ব শুরু, মাঠে ১৬ সেরা দল

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

দেশের প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশব্যাপী ২২ লাখেরও বেশি ক্ষুদে শিক্ষার্থীর অংশগ্রহণে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে দেশসেরা ১৬টি দল- ৮টি বালক ও ৮টি বালিকা দল- এখন জাতীয় পর্যায়ে শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছে।

গতকাল (৪ জুন) ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে জাতীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে বালক শিক্ষার্থী ৪৬ লাখ ৯১ হাজার ৬৯৮ জন এবং বালিকা শিক্ষার্থী ৫২ লাখ ৫৬ হাজার ৭৩৪ জন। 

শুক্রবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর টুর্নামেন্টের বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি দল ও ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন খেলোয়াড় অংশ নিয়েছে। অন্যদিকে বালিকা বিভাগে অংশ নিয়েছে ৬৫ হাজার ৩২১টি দল এবং ১১ লাখ ৩ হাজার ২৯১ জন খেলোয়াড়। সব মিলিয়ে প্রায় ২২ লাখ ১৪ হাজারের বেশি ক্ষুদে খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্বে উন্নীত হয় দলগুলো। প্রায় দুই মাসব্যাপী এই আয়োজন দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শহরাঞ্চল পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিশুদের মধ্যেই আগামী দিনের ভবিষ্যৎ নিহিত রয়েছে। তারা যেন খেলাধুলায় দক্ষ ও পারদর্শী হয়ে গড়ে উঠতে পারে, সে ক্ষেত্রে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন ১৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ৮টি বালক ও ৮টি বালিকা দল। আয়োজকেরা বলছেন, দেশের ক্রীড়াঙ্গনে নারী-পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এই আয়োজন সরকারের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে জানানো হয়েছে।

বিষয়:

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

ড্রেন নির্মাণে ধীরগতি, কাদায় বিপর্যস্ত রায়পুর নতুন বাজার সড়ক

রামগতিতে প্রকৌশলীর সহযোগিতায় খাল পুনঃখননের মাটি ইটভাটায় বিক্রির অভিযোগে বিক্ষোভ

রামগতিতে গৃহবধূকে হত্যার অভিযোগ: সড়ক অবরোধ করে থানার সামনে বিক্ষোভ

১০

রায়পুরে দুই মাসব্যাপী বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের উদ্বোধন

১১

বাংলাদেশি মুসলমানদের পুশ ইন, পশ্চিমবঙ্গে বাড়ছে সাম্প্রদায়িক উত্তেজনা

১২

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১৩

পার্বত্য মন্ত্রীর ঝটিকা পদত্যাগ এবং পাহাড়ে নানা জল্পনা–কল্পনা

১৪

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

১৫

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার

দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

বিরোধীদের কড়া বার্তা মির্জা ফখরুলের, ‘আমরা উড়ে এসে জুড়ে বসিনি’

১০

গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি শুরু

১১

নিম্ন-মধ্যবিত্তের পকেট কাটার ফন্দি

১২

যানজট কমাতে ভৈরব নদের ওপর হবে নতুন সেতু: প্রতিমন্ত্রী অমিত

১৩

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি ও হয়রানি: প্রধানমন্ত্রী

১৪

লক্ষ্মীপুরে সন্ধ্যা নামলেই শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার আসর

১৫

রায়পুরের হায়দরগঞ্জ বাজারে ৩ মাস ধরে ময়লার স্তূপ, ভোগান্তিতে জনসাধার

সম্পর্কিত