দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “প্রায় পাঁচ মাস হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে। আরও এক থেকে দেড় বছর পর মানুষ আমাদের কাছে জবাবদিহিতা আশা করবে। এখন সাধারণ মানুষ আমাদের প্রশ্ন করছে না, তারা অপেক্ষা করছে এবং সহযোগিতা করছে। তবে উন্নয়নমূলক কাজ শুরু করতে খুব বেশি সময় লাগে না।”

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে সদর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “আমরা সবাই আশা করেছিলাম, সরকার যেই থাকুক না কেন, লক্ষ্মীপুরবাসীর ন্যায্য দাবিগুলোর প্রতি সম্মান দেখাবে। নির্বাচনের এক মাসের মাথায় আমরা দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। অনেকেই বলতে পারেন, এটি দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। পরিকল্পনা ও স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু বাস্তবায়নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোথায় কী বাধা রয়েছে, তা দূর করে কাজকে দৃশ্যমান করাই মূল বিষয়। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীর প্রতি আন্তরিকতা দেখিয়েছেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউছুফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট আবদুল আহাদ শাকিল, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি এবং রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিষয়:

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১০

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১১

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১২

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

১৩

ভয়াবহ ঝুঁকিতে রায়পুরে ইউএনওর বাসভবনসহ সরকারি ৫০টি ভবন

১৪

জীবিকার সন্ধানে গিয়ে মালয়েশিয়ায় প্রাণ হারালেন রামগঞ্জের মিল্লাত

১৫

রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত