লক্ষ্মীপুর জেলার নামকরণের ইতিহাস ও সাধারণ তথ্য

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

 

লক্ষ্মীপুর_জেলা:
নামকরণ- লক্ষ্মী মানে সৌভাগ্য আর পুর মানে নগর। তাই লক্ষ্মীপুর মানে সৌভাগ্যের নগর। লক্ষ্মীপুরের প্রাচীন নাম লক্ষ্মদহ। দহ শব্দের অর্থ বদ্ধ জলাশয় বা বিশাল পুকুর। এখানে একটি বিশালাকৃতির বদ্ধ জলাশয় ছিল যেখানে প্রচুর মাছ পাওয়া যেতো। মৎস্য আহরণ করে এলাকাবাসী প্রচুর অর্থ আয় করতো।

তাই লক্ষ্মী বা সৌভাগ্যের এই দহটি এলাকার সবার কাছে লক্ষ্মীদহ বা লক্ষ্মদহ নামে সবার কাছে পরিচিতি লাভ করে। অন্য একটি মতে, দালাল বাজার এলাকার জমিদার রাজা গৌর কিশোর রায় চৌধুরী এর অধস্তন জমিদার লক্ষ্মীনারায়ণ রায় চৌধুরীর নামানুসারে এলাকাটির নাম হয় লক্ষ্মীপুর।

পূর্বে লক্ষ্মীপুর নামের ইংরেজি Laxmipur বা Luxmipur লেখা হলেও ২০১২ সালের ৩১ অক্টোবর বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের রীতি অনুসরণের জন্য পরিপত্র জারি হওয়ার পর থেকে লক্ষ্মীপুর শব্দটি ইংরেজিতে Lakshmipur লেখা শুরু হয়।

 

লক্ষ্মীপুর_সদর_উপজেলা:
নামকরণ- জেলার নামকরণ অনুসারে।

রামগঞ্জ_উপজেলা:
নামকরণ- হিন্দু পুরাণ অনুসারে দশাবতারের অন্যতম রামচন্দ্রের নামানুসারে এলাকাটির নাম হয় রামগঞ্জ। ১৮৯১ খ্রিস্টাব্দে এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়।

রায়পুর_উপজেলা:
নামকরণ- জমিদার নারায়ণচন্দ্র রায় এর পদবি অনুসারে এলাকাটির নামকরণ করা হয়। অন্য একটি মতে, রাই মানে সরিষা জাতীয় এক প্রকার শস্য। এলাকাটিতে একসময় প্রচুর রায় জন্মাতো। এরজন্য রাইপুর থেকে অপভ্রংশে রায়পুর এর নামকরণ করা হয়। ১৮৭৭ খ্রিস্টাব্দে এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়।

রামগতি_উপজেলা:
নামকরণ- রামচরণ নামে একজন ব্যবসায়ীর নামানুসারে এলাকাটির নামকরণ করা হয় রামগতি। রামচরণ এ বাজারে ব্যবসায় করে বেশ অর্থবান ও প্রভাবশালী হয়ে উঠেন। বড় বড় ব্যবসায়ীরা যেখানে বসে ব্যবসায় পরিচালনা করতো এবং টাকা পয়সা গ্রহণ করে তাকে গদি বলা হতো। এ বাজারে রামচরণের গদি ছিল সবচেয়ে বড়। এটি জনসাধারণ্যে রামগদি অপভ্রংশে এলাকাটির নাম হয় রামগতি। ১৮৬২ খ্রিস্টাব্দে এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। এর পূর্বে রামগতি বাজারটি হাতিয়া থানার অধিভুক্ত ছিল।

কমলনগর_উপজেলা:
নামকরণ- প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাক নাম কমল। কমল হতে উপজেলাটির নামকরণ করা হয় কমলনগর। ২০০৬ খ্রিস্টাব্দের ৬ জুন রামগতি উপজেলার কিয়দংশ নিয়ে কমলনগর উপজেলা গঠন করা হয়।

জেলার_গুরুত্বপূর্ন_তথ্য:

আয়তন: ১৪৫৬ বর্গ কিলোমিটার

জনসংখ্যা: ১৭,২৯,০০০ জন

মোট উপজেলা: ৫ টি (লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর)

সংসদীয় আসন: ২৭৪ (রামগঞ্জ), ২৭৫ (রায়পুর-লক্কমীপুর সদর একাংশ), ২৭৬ (লক্ষ্মীপুর সদর বাকী অংশ), ২৭৭ (রামগতি উপজেলা ও কমলনগর উপজেলা)।

জেলার মর্যাদা লাভ: ১৯৮৪

পাকিস্তানী দখল মুক্ত হয়: ৪ ডিসেম্বর, ১৯৭১

জেলার বিখ্যাত: নারিকেল, সুপারি, ইলিশ, সয়াবিন, মহিষের দই, ঘিগজ মুরি।

বিখ্যাত ব্যাক্তি: মোহাম্মদ উল্যাহ (প্রাক্তন রাষ্ট্রপতি), মোঃ রহুল আমিন (সাবেক প্রধান বিচাপতি), আ স ম আব্দুর রব (প্রথম পতাকা উত্তোলনকারী), কাজী মোতাহার হোসেন (সাহিত্যিক), সেলিনা হোসেন (কথা সাহিত্যিক), রামেন্দু মজুমদার (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), নিশাত মজুমদার (প্রথম বাংলাদেশী নারী এভারেস্ট বিজয়ী) প্রমুখ।

দর্শনীয় স্থান: আলেকজান্ডার বাধ ও মেঘনা বীচ, মজু চৌধুরীর হাট নদীবন্দর, দালাল বাজার জমিদার বাড়ি, জিনের মসজিদ (রায়পুর) ইত্যাদি।

বিষয়:

রামগতিতে রকেট লঞ্চার সন্দেহে ৩ ধাতব বস্তু উদ্ধার

প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই, লক্ষ্মীপুরে শোকের ছায়া

স্বচ্ছতার নজির: খাল পুনঃখনন শেষে ৩৮ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন রামগঞ্জ ইউএনও

রামগঞ্জে পানিতে ডুবে ৩ বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

১০

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

১১

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

১২

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

১৩

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১৪

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১৫

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত