লক্ষ্মীপুরের ৬ষ্ঠ উপজেলা ‘‘চন্দ্রগঞ্জ”

| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে নতুন উপজেলা হলো ‘চন্দ্রগঞ্জ’।  বৃহস্পতিবার ( ৭ মে ২০২৬) বিকালে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বর্তমানে লক্ষ্মীপুর জেলায় ৫টি উপজেলা রয়েছে। নতুন চন্দ্রগঞ্জ উপজেলা গঠিত হলে লক্ষ্মীপুর জেলায় মোট ৬টি উপজেলা হবে। এর আগে বিএনপি সরকার ২০০৬ সালের ৬ জুন তারিখে লক্ষ্মীপুরের বৃহত্তর রামগতি উপজেলাকে ভাগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট বেলার ডাক নাম কমল অনুসারে” কমলনগর’ উপজেলা গঠন করে।

চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৫ সালের ১০ জুলাই তারিখে লক্ষ্মীপুরের বটতলী বাজার মডেল মসজিদ হলরুমে প্রশাসনের উদ্যোগে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, উপপরিচালক স্হায়ী সরকার মোঃ জসীম উদ্দিনসহ আরো অনেকে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামসেদ আলম রানার সঞ্চালনায় আয়োজিত গণশুনানীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।

স্থানীয়রা চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ, হাজীরপাড়া, উত্তরজয়পুর, বশিকপুর, দত্তপাড়া, মান্দারী, দিঘলী, চরশাহী ও কুশাখালীসহ ৯টি ইউনিয়নের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে একটি পূর্ণাঙ্গ উপজেলা গঠনের জোরালো দাবী তুলে ধরেন।

এর আগে  ২০১৪ সালের ২ জুন জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির (নিকার) সভায় লক্ষ্মীপুর সদর থানাধীন চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে চন্দ্রগঞ্জ থানা ঘোষণা করা হয়।  এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চন্দ্রগঞ্জ থানার অধীন ৯টি ইউনিয়ন রয়েছে। আয়তন ২০৩.৮৩ বর্গ কিলোমিটার। ইউনিয়নগুলো হলো: বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চারশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী।

থানা ঘোষণার পর থেকেই স্থানীয় বাসিন্দারা চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন।

২০২২ সাল আদমশুমারি অনুযায়ী চন্দ্রগঞ্জ উপজেলার মোট জনসংখ্যা ৩,০৪,০৯১ জন। সাক্ষরতার হার ৬৫.২০ শতাংশ।

বিষয়:

রামগতিতে রকেট লঞ্চার সন্দেহে ৩ ধাতব বস্তু উদ্ধার

প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই, লক্ষ্মীপুরে শোকের ছায়া

স্বচ্ছতার নজির: খাল পুনঃখনন শেষে ৩৮ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন রামগঞ্জ ইউএনও

রামগঞ্জে পানিতে ডুবে ৩ বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

১০

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

১১

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

১২

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

১৩

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১৪

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১৫

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত